July 17, 2026, 5:44 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সাজিদ আব্দুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (দ্বিতীয় পর্ব) মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (প্রথম পর্ব) কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা

চাল উৎপাদনে রের্কড : প্রধান খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির বিশ্বে শীর্ষ দেশের তালিকায় বাংলাদেশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদন: নানা ফসলের দেশ বাংলাদেশ। বারো মাসে ১৮ ফসলের গল্প তো প্রাচীন। নানা ফসলের এই উৎপাদনে ইতেমধ্যে দেশ নানামুখী অগ্রগতি লাভ করেছে। এরই ধারাবাহিকতায় দেশের ডানায় আরেকটি নতুন পালক যুক্ত হযেছে এটি হলো প্রধান খাদ্যশস্যের উৎপাদন বাড়ানোর তালিকায় বিশ্বে শীর্ষ¯’ানীয় দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশ। ফসলগুলোর তালিকায় রয়েছে আউশ, আমন, বোরো, আলু, গম ও পাট।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ হিসেব দেখিয়েছে। এছাড়া আরো ১২০টি অপ্রধান ফসলের হিসাবও করা হয়েছে। এগুলোর মধ্যে সবচে বেশী অগ্রগতি সাধিত হয়েছে চাল উৎপাদনে। দেশে শিল্প-অগ্রগতি যাই ঘটুক, মানুষের পেশায় নান পরির্বন যাই আসুক এ দেশ এখনও কৃষি প্রধান দেশ। বর্তমানে কৃষিতে নিয়োজিত জনশক্তির সংখ্যা ৪০ দশমিক ৬ শতাংশ। স্বাধীনতার পর থেকে দেশে জনসংখ্যা দ্বিগুণ হয়েছে। তবুও কৃষিতে শ্রমশক্তির সংখ্যা কমেনি।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ৪৬ দশমিক ৬১ শতাংশ খানা (পরিবার) কৃষি নির্ভর। এ থেকে বোঝা যায় কৃষি দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছে।

দেশে সবকিছু ছাপিয়ে চাল উৎপাদনে বিশাল সাফল্য অর্জিত হয়েছে। বর্তমানে দেশে চাল উৎপাদনের পরিমাণ ৩৬৪ লাখ মেট্রিক টন। বিবিএস সূত্র জানায়, স্বাধীনতার আগে ও পরে দেশে খাদ্য ঘাটতি থাকলে বর্তমানে দেশ খাদে স্বয়ংসম্পূর্ণ।

১৯৬৯-৭০ অর্থবছরে চাল উৎপাদন ছিল মাত্র ১১৮ দশমিক ১৪ লাখ মেট্রিক টন, বর্তমানে (২০১৮-১৯) বেড়ে হয়েছে ৩৬৪ লাখ মেট্রিক টন। চার বছর আগে চাল উৎপাদন হয়েছিল ৩৪৭ মেট্রিক টন। দেশে ১১ দশমিক ০৫ লাখ হেক্টর জমিতে ধান উৎপাদন করা হয়েছে। এর মধ্যে ২৭ দশমিক ৭৫ লাখ মেট্রিক টন আউশ, ১৪০ দশমিক ৫৫ লাখ মেট্রিক টন আমন এবং ১৯৫ দশমিক ৬১ লাখ মেট্রিক টন বোরো উৎপাদন করা হয়েছে। সরকারের যুগোপযোগী পরিকল্পনা, কৃষকের ঐকান্তিক প্রচেষ্টা এবং বৈজ্ঞানিক কৃষি প্রযুক্তির ব্যবহারের ফলেই কৃষিতে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net