February 15, 2026, 5:55 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের অনুপস্থিতি/স্বাধীনতার পর প্রথম কুষ্টিয়ায় জামায়াতের জয়: ক্ষমতা কাঠামোর নতুন বাস্তবতা ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান, বিএনপি প্রার্থীর সঙ্গে আমির হামজার সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া-৩ আসনে পরাজয়ের পর উত্তেজনা, বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগ দ্বিগুণ ভাড়াতেও নেই গাড়ি—পাটুরিয়া ঘাটে সহস্র যাত্রীর রাতভর অবরুদ্ধ অপেক্ষা পরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপির জয়যাত্রা: রাজনীতির দীর্ঘ পথরেখায় জামায়াত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলের সারসংক্ষেপ মেহেরপুরের দুই আসনেই দাঁড়িপাল্লার প্রার্থীর জয় নিরঙ্কুশ বিজয়ে দেশবাসীকে বিএনপির শুভেচ্ছা, উদযাপনে সংযমের নির্দেশ কুষ্টিয়ার চার আসনের তিনটিতে জামায়াত, একটিতে বিএনপির জয় ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী আসাদুজ্জামানের জয়

টেক্সাসে হানা দিয়েছে হারিকেন, নিহত ৮

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/ সুত্র,বিবিসি
যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ‘হার্ভি’। কমপক্ষে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এটি প্রাণঘাতি হতে পারে জানানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার পাদ্রে দ্বীপে আছড়ে পড়ে ‘হানা’। এরপর তা করপাস ক্রিস্টি ও ব্রাউন্সভিলে তাণ্ডব চালায়। বর্তমানে প্রতি ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে তাণ্ডব চালাচ্ছে হানা।স্থানীয় সময় শুক্রবার রাত ১০টায় ঘণ্টায় ১৩০ মাইল আঘাত হানা শক্তিশালী এ হারিকেনের তাণ্ডবে রাজ্যের প্রায় ২ লাখ বাড়ি বিদ্যুিবহীন হয়ে পড়েছে।
প্রচণ্ড গতির ঝড়ে অনেক ভবন ধসে পড়েছে। ধসে পড়া ভবনগুলোতে মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। হারিকেন আক্রান্ত এলাকার জন্য কেন্দ্রীয় সরকারের ত্রাণসামগ্রী ছাড় করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প দুর্গত এলাকা পরিদর্শনে যেতে পারেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। আটলান্টিক অঞ্চলের হারিকেন মৌসুমের প্রথম শক্তিশালী ও ভয়ানক ঝড় হচ্ছে হার্ভি। ২০১৪ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হচ্ছে এটি।
রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবটও টেক্সাসের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের বন্যার সতর্কবার্তা দিয়েছেন। রাজ্যের দক্ষিণপূর্বের তেলসমৃদ্ধ শহর হিউস্টনে আগামী বুধবার পর্যন্ত এটি অবস্থান করতে পারে। ফলে এর প্রভাবে আগামী কয়েকদিন সেখানে ২০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net