January 17, 2026, 9:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পরকীয়ার অভিযোগে চুয়াডাঙ্গায় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ক্ষোভে ফুঁসছে এলাকা সমঝোতার পর মাঠে ফিরছে বিপিএল ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারি পাবনার দুই আসনে নির্বাচন কুষ্টিয়া ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২ কোটি ৮০ লাখ টাকার সহায়তা বিতরণ কেন এই সিদ্ধান্ত/ বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত এয়ারগান হাতে শিক্ষক, পাখি শিকার: নৈতিকতার প্রশ্ন, শাস্তির দাবি পাবনার ভাঙ্গুড়ায় স্থানীয়দের সতর্কতায় উদ্ধার হলো ৫১ মণ ভেজাল মধু, একটি অংশ আসছির কুষ্টিয়ায় চুয়াডাঙ্গায় আটক বিএনপি নেতার মৃত্যু/ ক্যাম্প কমান্ডারসহ সব সেনাসদস্যকে প্রত্যাহার বেতন স্কেল নয়, মহার্ঘ ভাতাই অব্যাহত থাকছে সরকারি চাকরিজীবীদের, কমিশনের কাজ চলবে বিক্ষোভে রক্তাক্ত ইরান: নিহত ৫৩৮, গ্রেপ্তার ১০ হাজার ছাড়াল

কুষ্টিয়ায় নৌকা ডুবিতে মা ও ছেলের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডিঙি নৌকাডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সাহেবনগর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ওই এলাকার রসুল মণ্ডলের স্ত্রী সেলিনা খাতুন (৩০) ও বড় ছেলে সিয়াম (১১)। এ ঘটনায় নৌকায় থাকা রসুল মণ্ডল (৬২) ও ছোট ছেলে সাগর (৯) প্রাণে বেঁচে যান।
রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, ছোট ডিঙি নৌকায় চড়ে চারজন পদ্মার চরের তালতলা ঘাট থেকে সোনাতলা সাহেবনগর এলাকা যাওয়ার সময় সাহেবনগরের তীব্র স্রোতে ডিঙি নৌকাটি ডুবে যায়। এসময় রসুল মণ্ডল তার ছোট ছেলে সাগরকে নিয়ে সাঁতরিয়ে তীরে উঠলেও পানিতে ডুবে মারা যান সেলিনা খাতুন ও তার বড় ছেলে সিয়াম। পরে স্থানীয়রা তাদের দুইজনের মরদেহ উদ্ধার করে।
অপরদিকে, দুপুরে নানার বাড়িতে বেড়াতে এসে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তামান্না (১০) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়।
মৃত তামান্না আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের রফিকুল ইসলামের মেয়ে এবং ধর্মদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net