August 24, 2026, 2:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

রেল পাকশী জোনে আন্তঃনগর ট্রেন শুরু হবে ১৬ আগষ্ট থেকে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
৪ মাস ২১ দিন বন্ধের পর শনিবার (১৬ আগষ্ট) থেকে রেলওয়ের পাকশি জোন থেকে ৬ জোড়া আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন শুরু হবে। পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ট্রেনগুলো চালানোর প্রয়োজনীয় প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। পাকশি রেলজোনে রেললাইনগুলো সচল রয়েছে। পাকশি বিভাগীয় রেলওয়ে দফতরের সব কর্মকর্তা-কর্মচারীর নিরলস প্রচেষ্টাতে যাত্রীদের স্বাচ্ছন্দ্যে গন্তব্যস্হলে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় পরিবহণ কর্মকর্তা (ডিটিও) মো. নাসির উদ্দিন জানান, শনিবার (১৬ আগষ্ট) থেকে চালু হতে যাওয়া পশ্চিমাঞ্চল রেলের (সম্ভাব্য) ট্রেনগুলো হচ্ছে, রাজশাহী-ঢাকা রাজশাহী রুটের আন্তঃনগর (৭৫৯/৭৬০),পদ্মা এক্সপ্রেস, খুলনা-ঢাকা- খুলনা রুটের সুন্দরবন এক্সপ্রেস (৭২৫/৭২৬),পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটের একতা এক্সপ্রেস (৭০৫/৭০৬), রাজশাহী -চিলাহাটি-রাজশাহী রুটের চিলাহাটি এক্সপ্রেস (৭৩৩/৭৩৪), খুলনা-চিলহাটি-খুলনা রুটের সীমান্ত এক্সপ্রেস (৭৪৭/৭৪৮), গোপালগঞ্জের-গোবরা-রাজশাহী-গোবরা টুঙ্গিপাড়া এক্সপ্রেস(৭৮৩/৭৮৪)।
শাহীদুল ইসলাম জানান, নভেল করোনাভাইরাস পরিস্থিতির কারণে যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করে অনলাইন টিকিটিংয়ের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে এসব ট্রেন। তবে সকল স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ থাকবে। ট্রেনে খাবার সরবরাহ বন্ধ থাকবে। রেলওয়ে কর্মচারী ২% যাত্রী পাশ ব্যবহার করে ট্রেনে চড়তে পারবে
করোনার কারণে গত ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে পাকশি বিভাগীয় রেলওয়েতে সব আন্তঃনগর-মেইল-লোকাল ট্রেন চলাচল রেলভবনের সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ করা হয়। ৩০মে থেকে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচলের ঘোষণা দেওয়া হয়। করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ৩১ মে থেকে আংশিক চালু হওয়া ট্রেনগুলো স্বাস্থ্যবিধি মেনে চলাচল করে। নভেল করোনাভাইরাস সংক্রমণে সীমিত পরিসরে চলাচলরত ট্রেনগুলোর জন্য যাত্রীদের কঠোর স্বাস্থ্য নির্দেশনা পালনের নির্দেশনা ছিল। রেল স্টেশনে যাত্রীদের হাত ধোয়া, মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরাসহ বিভিন্ন নির্দেশ মানতে বাধ্য করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এর মধ্যে প্রথম দফায় ৩১ মে পাকশি বিভাগীয় রেলওয়ের আওতায় রাজশাহী-ঢাকা-রাজশাহীর বনলতা এক্সপ্রেস (৭৯১/৭৯২), লালমনিরহাট-ঢাকা-লালমনিহাট রুটে লালমনি এক্সপ্রেস (৭৫১/৭৫২), ঢাকা-খুলনা রুটের চিত্রা এক্সপ্রেস (৭৬৩/৭৬৪) ট্রেনগুলো স্বাস্থ্যবিধি মেনে চলাচল শুরু করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net