October 17, 2026, 2:20 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

রাজবাড়ীতে গণধর্ষণ মামলায় ৩ আসামীর ফাঁসির আদেশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
রাজবাড়ীতে গণধর্ষণ মামলায় ৩ আসামীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনী) ২০০৩ এর ৯ (৩) ধারায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন। আসামিদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলো, সদর উপজেলার মজলিসপুরের মৃত আবুল মোল্লার ছেলে রানা মোল্লা (২৪), খানখানাপুর দত্ত পাড়ার আরশাদ মোল্লার ছেলে মামুন মোল্লা (২০) ও মজলিসপুরের মৃত মোন্নাফ সরদারের ছেলে হান্নান সরদার (২৬)।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন। সন্ধ্যার পর রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে পৌঁছালে গোপালগঞ্জের কোনো বাস না পেয়ে অপেক্ষা করতে থাকেন। এমন সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রানা মোল্লা ও মামুন মোল্লা ইজিবাইক নিয়ে এসে বলেন, ‘এখন বাস পাবেন না। ফরিদপুর গেলে বাস পাবেন।’
সরল বিশ্বাসে তিনি ওই ইজিবাইকে ওঠেন। পথিমধ্যে বসন্তপুর থেকে হান্নান সরদার ইজিবাইকে উঠে অশালীন আচরণ শুরু করেন। এক পর্যায়ে বসন্তপুর আখ সেন্টারের পাশে বাঁশঝাড়ে নিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে গণধর্ষণ করেন আসামিরা। অনেক অনুরোধের পর ভোরে তাকে ছেড়ে দেন তারা। এরপর তিনি দৌড়ে গিয়ে ফরিদপুর র্যাব ক্যাম্পকে মৌখিকভাবে বিষয়টি জানান এবং ২৫ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net