October 10, 2026, 5:20 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি কুষ্টিয়া জেলা পুলিশের সঙ্গে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মতবিনিময় আ.লীগ নেতার জমির বিরোধে আটকে চার লেন, আদালতের স্থিতাবস্থায় কুষ্টিয়ায় আধা কিলোমিটার ঝুঁকিপূর্ণ

কুষ্টিয়ায় কিস্তি তুলতে গিয়ে খুনের শিকার ব্যাংক কর্মকর্তা !

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় লোনের কিস্তি তুলতে গিয়ে খুনের শিকার হয়েছেন গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা এমন অভিযোগ উঠেছে। ঘটনা ঘটেছে বুধকার দিসে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ফিলিপনগর-মরিচা কলেজ রোড এলাকার একটি বাড়ি থেকে ঐ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম নূরুজ্জামান লাল্টু (৪৫)।তিনি একই উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত মতলেব কাজীর ছেলে এবং হোসেনাবাদ গ্রামীন ব্যাংক শাখার সুপারভাইজার।
পুলিশ জানায়, নূরুজ্জামান বুধবার দুপুরে ফিলিপনগর এলাকায় সাপ্তাহিক ঋণের কিস্তির টাকা আদায় করতে যান। এক পর্যায়ে তিনি যান ফিলিপনগর-মরিচা কলেজ রোড সংলগ্ন দফাদার পাড়া এলাকার মমিন দফাদারের বাড়িতে।
জানা যায়, কিস্তি নিয়ে মমিন এবং ঐ ব্যাংক কর্মকর্তার মধ্যে কথা কাটাকাটি হয়। মমিন কিস্তি দিতে অপারগতা প্রকাশ করলে ঐ ব্যাংক কর্মকর্তা একই এলাকায় বাড়ি হওয়ায় মমিনকে ভয়বীতি দেখান। এ সময় মমিন ব্যাংক সুপারভাইজার লাল্টুকে বাড়ির ভেতর ডেকে নিয়ে যায় এবং তাদের মধ্যে মারামারি বেধে যায়। এক পর্যায়ে মমিন ধারালো অস্ত্র দিয়ে লাল্টুর গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে মমিন ব্যাংক কর্মকর্তার মৃতদেহ বাড়ির শৌচাগারে রেখে ঘরে তালা লাগিয়ে বউ-সন্তান নিয়ে পালিয়ে যান।
দৌলতপুর থানার ওসি জহুরুল আলম জানান, ঋণের কিস্তি আদায় নিয়ে এ খুনের ঘটনা বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। ঘটনার পর থেকে মমিন সপরিবারে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net