July 13, 2026, 7:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি বোরো চাষে লোকসান, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুইভাই গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক: 

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে শহর থেকে ৩০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেফতার হয়েছেন। কুষ্টিয়া র‌্যাবের একটি চৌকষ দল শুক্রবার বিকেল ৩টায় কুষ্টিয়ার বড় বাজার রেলগেইট এর নিকট জগদীশ দাদার মিষ্টির কারখানার সামনে পাঁকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করেন। এসময় ৩শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই ভাই মোঃ উজ্জল (৩৮) ও মোঃ মমিন (২৮)কে গ্রেফতার করেন তারা। এরা হরিশংকরপুর মাঠ পাড়ার মৃত উমর আলীর ছেলে। এসময় দুই ভাইয়ের কাছ থেকে ৩টি মোবাইল ফোন, ৫টি সীমকার্ড, নগদ এক হাজার টাকা ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কাশেম জানান, উদ্ধারকৃত আলামতসহ আসামীদের বিরুদ্ধে সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। তাদের কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net