November 21, 2026, 6:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চার পেট্রোল বোমা, বিস্ফোরিত দুটি, পুলিশের জিডি, মামলা হয়নি খুনি-সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের লকডাউন ঘিরে ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ইবি ছাত্রদল রূপপুরের আলোয় বাংলাদেশের রাষ্ট্রীয় সক্ষমতা: স্বপ্ন থেকে বাস্তবায়নের দীর্ঘ পথ চিকিৎসাসেবার আড়ালে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য! গোপালগঞ্জের ঘটনা নিয়ে আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্য করলেন তথ্যমন্ত্রী পার্থ

অবশেষে বৃদ্ধ আব্দুল কাদের বয়স্ক ভাতার টাকা পেলেন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/ 
বড় ছেলের দেওয়া তিন হাজার টাকা মেম্বারকে দিয়েও এক বছর অপেক্ষা করেও বয়স্ক ভাতার কার্ড পাননি। শেষে দুই সাংবাদিকের চেষ্টায় বৃদ্ধ আব্দুল কাদের বয়স্ক ভাতার টাকা পেলেন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাতপাখিয়া গ্রামে।
২০১৮ সালের ১ জুলাই সাতপাখিয়া গ্রামের গফুর মোল্লার ছেলে আব্দুল কাদের (৬৫) বয়স্ক ভাতার আবেদন করেন ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার আব্দুল রাজ্জাকের কাছে। বৃদ্ধ আব্দুল কাদের আক্ষেপ করে বলেন, সাথে তিন হাজার টাকাও দিয়েছি কিন্তু অনেক ঘোরাঘুরির পর অবশেষে টাকা পাবো এমন আশা ছেড়েই দিয়েছিলাম।
অবশেষে খোকসার দুই সাংবাদিক কুষ্টিয়ার সময়ের স্টাফ রিপোর্টার ও দৈনিক অধিকারের খোকসা প্রতিনিধি ওবাইদুর রহমান আকাশ ও অন্য জন্য কুষ্টিয়ার সময়ের স্টাফ রিপোর্টার মমিন হোসেন ডালিমের চেষ্টায় রবিবার দুপুরে  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদারের সহায়তায় বৃদ্ধা আব্দুল কাদেরকে বয়স্ক ভাতার ১২ হাজার টাকা দেওয়া হয়।
শোমসপুর সোনালী ব্যাংকে বৃদ্ধর অ্যাকাউন্ট থেকে ১২ হাজার টাকা তুলে তার বাড়িতে পৌঁছে দেন ওই দুই সাংবাদিক।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net