September 11, 2026, 4:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

মেহেরপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক, ক্যামেরা ভাংচুর

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মেহেরপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ২জন সাংবাদিক। এ সময় তাদেরকে মারধোর করে তাদের ক্যামেরা কেড়ে নিয়ে ভাংচুর করা হয়। মেহেরপুর জেলা সমাজ সেবা কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ হামলার শিকার হন তারা।
হামলার শিকার সাংবাদিকেরা হলেন টেলিভিশন চ্যানেল ডিবিসি’র মেহেরপুর জেলা প্রতিনিধি আবু আক্তার করণ ও অনলাইন পোর্টাল বাংলাদেশ রয়টার্স এর জেলা প্রতিনিধি জাকির হোসেন।
সাংবাদিক আবু আক্তার করণ জানান জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) আব্দুল কাদেরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ উত্থাপিত হয়ে আসছে। যার মধ্যে রয়েছে সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, অফিসে নিজ চেয়ারে বসে সকলের সামনে ধুমপান, অফিস চলাকালীন কার্যালয়ে রুম বন্ধ করে ঘুম ইত্যাদি।
করণ জানান বেশ ক’ুদন ধরেই এ নিয়ে স্থানীয় পত্রিকা ও বিভিন্ন পোর্টালে সংবাদ পরিবেশিত হয়ে আসছিল। করণ এবং জাকির ঐ কর্মকর্তার কার্যালয়ে যান এ বিষয়ে তথ্য সংগ্রহ ও তার বক্তব্য নিতে।
করণ জানান যখন বেলা ২টার দিকে তারা ঐ কার্যালয়ে যান তখন ঐ কর্মকর্তা অফিসেই ছিলেন। তবে ভেতর থেকে রুম বন্ধ ছিল। সাংবাদিক এসেছে শুনে তিনি রুম থেকে বেড়িয়ে এসে ক্ষিপ্ত হয়ে বকাঝকা শুরু করেন। এক পর্যায়ে একটি কক্ষে নিয়ে তাদেরকে আটকে রাখা হয়। পরে ডিডি আব্দুল কাদের, প্রবেশন অফিসার সাজ্জাদ হোসেন ও আব্দুল কাদের এর ব্যক্তিগত গাড়ি চালক মিলনসহ বেশ কয়েকজন ঐ রুমের মধ্যেই তাদেরকে মারধর করে এবং ক্যামেরা ভাংচুর করে।
খবর পেয়ে মেহেরপুরের অন্যান্য সংবাদ কর্মীরা পুলিশের একটি দল গিয়ে ঐ দুই সাংবাদিককে উদ্ধার করে।
এ বিষয়ে অভিযুক্ত উপ-পরিচালক আব্দুল কাদেরের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় উপপরিচালক আব্দুল কাদের, প্রবেশন অফিসার সাজ্জাদ হোসেন, গাড়ি চালক মিলন শেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান জানান, তদন্ত চলছে। ঘটনা উদ্ঘাটন সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জানান, আমি বিষয়টা শুনেছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net