November 22, 2026, 8:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চার পেট্রোল বোমা, বিস্ফোরিত দুটি, পুলিশের জিডি, মামলা হয়নি খুনি-সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী,

যশোরে ১১ কেজি ভারতীয় রুপাসহ পাচারকারী আটক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
যশোরের শার্শায় ১১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রুপাসহ আলী হোসেন (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সকালে শার্শা উপজেলার বাগআঁচড়া জিবলীতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আলী হোসেন সাতক্ষীরার কলারোয়া থানার জাফরপুর তুলশীডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, চোরাই পথে ভারত থেকে পণ্য আনা হয়েছে- এমন খবরে বাগআঁচড়া জিবলীতলা পাকা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় ১১ কেজি ৫০০ গ্রাম রুপাসহ আলী হোসেনকে আটক করা হয়। এ ব্যাপারে শার্শা থানায় মামলা করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net