December 7, 2025, 3:14 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে কৃষক নিহত, আহত আরও দুইজন ৮ কুকুরছানা পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে পাবনার সেই নারী গ্রেপ্তার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু ‘কমপ্লিট শাটডাউন’ খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসা গ্রহণ করছেন—দোয়া কামনা তারেক রহমানের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক পরীক্ষা/কুষ্টিয়াতেও শিক্ষকরা অব্যাহত রাখছেন কর্মবিরতি খালেদা জিয়াকে ‘ভিআইপি’ ঘোষণা, নিরাপত্তা নিশ্চিত করবে এসএসএফ প্লট বরাদ্দ দুর্নীতি মামলা/ হাসিনার ৫ বছর, রেহানার ৭ বছর ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড খুলনায় আদালত চত্বরে ২ জনকে গুলি করে হত্যা চুয়াডাঙ্গা সীমান্তে হত্যাকান্ড/ ‘অনিচ্ছাকৃতভাবে ছোড়া’ গুলিতে বাংলাদেশি নিহত, বলছে বিএসএফ ঈশ্বরদীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ/ গ্রেপ্তার ৫, অস্ত্র হাতে গুলি ছোড়া যুবক জামায়াতের কর্মী: পুলিশ

ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সংবাদ বিজ্ঞপ্তি/
ইসলামী বিশ^বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবস উপলক্ষে গতকাল (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে শহীদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সোমবার (১৪ ডিসেম্বর) প্রথম প্রহরে (১২টা ০১মিনিটে) শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনার ও মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে মোমবাতি প্রজ্বলন করা হয়। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদ্যাপন উপ-কমিটি ২০২০ এর আহŸায়ক অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
সকাল ১০টা ৩০ মিনিটে প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান। এরপর তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতি, হল, অনুষদ, বিভাগ, বিভিন্ন পরিষদ, ছাত্র-সংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net