August 4, 2026, 7:46 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা/ প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায়, দ্বিতীয় স্ত্রী বুলডোজার দিয়ে ভাঙলো স্বামীর বাড়ি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু জুলাই আন্দোলনের একক দাবিদার নেই, দাবি করাও উচিত নয় : ইবি উপাচার্য গবেষণার আগে গবেষণার ভিত্তি: বিশ্ববিদ্যালয় কি প্রস্তুত? ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/ খাদ্যে হতাশার স্বাদ যাত্রার মঞ্চে নেমে এলো নীরবতা, বিদায় কিংবদন্তি খলনায়ক তকরিম উদ্দিন খান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/কর্মক্ষম মানবসম্পদ গড়ে বিশ্বে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর সড়ক নির্মাণে ধীরগতি/ ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে থাকে সারাদিনই দীর্ঘ যানজট বাংলাদেশ-ভারত সম্পর্ক/ বন্ধুত্বের ভিত্তি হোক আস্থা, সমতা ও সংলাপ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

সকাল ৮টা থেকে বিকাল ৪টা খোকসা পৌরসভায় ভোট

বিশেষ প্রতিবেদক: 

কুষ্টিয়ায় প্রথমবারের মতো ইভিএম-এ ভোট হতে যাচ্ছে। ২৮ ডিসেম্বর খোকসা পৌরসভায় এ ভোট হবে সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত। এজন্য শেষ মুহূর্তের প্রস্তুতিও শেষ। রবিবার বেলা ১২টায় খোকসা উপজেলা থেকে কেন্দ্রগুলোতে ইভিএম মেশিন সরবরাহ করা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু আনছার বলেন, ৯টি ওয়ার্ডে মোট ৯টি ভোটকেন্দ্রের জন্য ৭২টি ইভিএম মেশিন দেয়া হয়েছে। ৫টি করে ইভিএম মেশিনের বিপরীতে তিনটি মেশিন রিজার্ভ রাখা হচ্ছে। ইতিমধ্যে প্রিসাইডিং অফিসারসহ নির্বাচন পরিচালনাকারীদের ইভিএম সর্ম্পকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। তবে, ভোটাররা ইভিএম সহজভাবে নিতে পারবেন কি-না সেটা ভোট শুরুর পরই বোঝা যাবে।
এদিকে ভোট সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে- জানান কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত।
খোকসা পৌরসভায় মেয়র পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে বর্তমান মেয়র প্রভাষক তারিকুল ইসলাম ও বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নাফিজ আহম্মেদ খান রাজু ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। এছাড়াও ৯ ওয়ার্ডে ৩১ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের তিন পদে ১০ জন মহিলা অংশ নিয়েছেন। এ পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৯শ’ ৪০ জন, এর মধ্যে নারী ভোটার ৭ হাজার ৪শ’ ৮৯।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net