January 25, 2026, 5:25 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
৩৪ বছরে পদার্পণ উদযাপন/ সততা ও নিষ্ঠার সঙ্গে দৈনিক কুষ্টিয়ার পথচলা অব্যাহত থাকুক বিশ্বকাপ থেকে বাংলাদেশের ছিটকে পড়া: আইসিসির অবস্থান ও ভবিষ্যৎ প্রভাব কলমের আলোয় ৩৪ বছরের ইতিহাস, ডিজিটাল স্বপ্নে আগামীর পথে দৈনিক কুষ্টিয়া: সংগ্রামের ৩৪ বছর কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দি পোস্টাল ব্যালটে ভোট দেবেন সংসদ নির্বাচন: কুষ্টিয়ায় প্রচার শুরু ঢিমে তালে, ভোটারদের জন্য প্রার্থী চিনতে অসুবিধা ৪ শতাংশ জমির জন্য বাবার লাশ উত্তোলন, কুষ্টিয়ায় রহস্যময় হত্যার অভিযোগ মেহেরপুরসহ ৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা: দ্রুত, স্বচ্ছ ও অনলাইন চিত্রনায়ক জাভেদের প্রয়াণে চলচ্চিত্র জগতে শোক কলকাতা বইমেলায় এবারও নেই বাংলাদেশ

মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু

দৈনিক কুষ্টিয়া পতিবেদক/
আজ ১৭ এপ্রিল। ঐতিহাসিক মুজিবনগর দিবস। শনিবার সকাল ৬টায় মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মনসুর আলম খান। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলামসহ পুলিশ সদস্য ও আনসার ভিডিপি।
স্বাধীনতার পর দ্বিতীয়বারের মতো মুজিবনগর দিবস স্বল্প পরিসরে পালিত হচ্ছে। মহামারি করোনাভাইরাসের কারণে সব আয়োজন বন্ধ রেখে সীমিত পরিসরে এই দিবসটি পালন করছেন জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ।
জাতীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এ ছাড়া সকাল ১০টায় মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর স্মৃতিসৌধে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন জাতীয় সংসদের হুইপ জয়পুরহাট-১ আসনের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net