April 14, 2026, 10:26 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা শিক্ষামন্ত্রীর পাশেই বসে ‘চেয়ার’ হারানোর খবর: যবিপ্রবি উপাচার্যের হাসি-চাপা বিষাদ খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদেরকে শিক্ষামন্ত্রী/ শুধু মন্ত্রী বদলালেই শিক্ষার মান বাড়বে না আনন্দে বরণ নতুন বছর—আজ পহেলা বৈশাখ কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন ধর্মীয় উত্তেজনার পর কুষ্টিয়ায় বাউল শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন—নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ভারত থেকে আমদানি করা তেলই আবার ভারতে পাচার—চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ খুলনা বিভাগে হাম উপসর্গে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু ১০

কুষ্টিয়া দৌলতপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার দৌলতপুরে ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মো. আবু সালেক, দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, দৌলতপুর কলেজের প্রভাষক শরীফুল ইসলাম, শিক্ষক গাউসুল আজম সরকার, ইউনিয়ন সচিব আব্দুল্লাহ আল মারুফ ও শিক্ষার্থী সাদিয়া আক্তার। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন সচিব, উদ্যোক্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ দিবসের আলোচনা সভা পরিচালনা করেন, দৌলতপুর মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান। আলোচনা শেষে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে  উপস্থিত বক্তৃতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতিসহ অতিথিবৃন্দ। এরআগে সকাল সাড়ে ৯টায় দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মু্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net