February 18, 2026, 2:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মন্ত্রিসভা/মন্ত্রী, প্রতিমন্ত্রী হচ্ছেন যারা ২টি শপথই নিলেন জামায়াত জোটের এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নেয়নি শপথ বিএনপি আলি রিয়াজ নিজেই ভোট দেননি, কারন তিনি বাংলাদেশের ভোটার নন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৭তম জন্মদিন আজ বাম রাজনীতির ভরাডুবি: কোথাও ভোট ১’শরও কম, সুবিধাবাদের দায়ে তীব্র প্রশ্ন অন্তর্বর্তী সময়ের নিস্পন্ন-অনিষ্পন্ন সংকট : আস্থার পরীক্ষায় থাকতে হবে নতুন সরকারকে শরীকদের নিয়ে ঐক্যের সরকার গঠনের পথে বিএনপি: অভিজ্ঞদের সঙ্গে থাকছেন তরুণ ও মেধাবীরা আওয়ামী লীগের অনুপস্থিতি/স্বাধীনতার পর প্রথম কুষ্টিয়ায় জামায়াতের জয়: ক্ষমতা কাঠামোর নতুন বাস্তবতা ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান, বিএনপি প্রার্থীর সঙ্গে আমির হামজার সৌজন্য সাক্ষাৎ

কুষ্টিয়া সদরে ১১ ইউনিয়নের ১০টিতেই নৌকা প্রার্থীরা পরাজিত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

কুষ্টিয়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের বিজয়ের ডঙ্কা উড়লো। সর্বশেষ  ফলাফল এসেছে—

চেয়ারম্যান পদে যারা জয়ী হয়েছেন তারা হলেন গোস্বামী দূর্গাপুর ইউনিয়নে লাল্টু রহমান (নৌকা), আব্দালপুর ইউনিয়নে আলী হায়দার স্বপন (মোটরসাইকেল-৫৫০০ ভোট), বটতৈল ইউনিয়নে মিজানুর রহমান মিন্টু ফকির (ঘোড়া), আলামপুর ইউনিয়নে আক্তারুজ্জামান বিশ্বাস (চশমা), উজানগ্রাম ইউনিয়নে মোঃ সানোয়ার হোসেন মোল্লা (আনারস), হরিনারায়রপুরে মেহেদী হাসান স¤্রাট (মোটরনাইকেল), হরিপুরে মোস্তাক হোসেন মাসুদ (মোটরসাইকেল), আইলচারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিক (আনারস), ঝাউদিয়া ইউনিয়নে মেহেদী হাসান (চশমা), পাটিকাবাড়ি ইউনিয়নে রেজভিউজ্জামান কানু (ঘোড়া) ও মনোহরদিয়া ইউনিয়নে জহুরুল ইনলাম।

নানা দিক দিয়েই কুষ্টিয়া সদরের এই ইউনিয়ন গুলোতে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে এই জেলায় আওয়ামী ক্ষমতা কাঠমো গঠনের মুল কেন্দ্র সদর উপজেলা। এখানেই সংসদ সদস্য রয়েছেন কুষ্টিয়ার বর্তমান রাজনৈতিক অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং সদর উপজেলা চেয়ারম্যান রয়েছেন তারই মনোনিত সহোদর আতাউর রহমান আতা।
জেলা আওয়ামী লীগের একাধিক নেতার সাথে কথা হলে তারা জানান নির্বাচনে এমনটি হতেই পারে। স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তার ভিন্ন সংজ্ঞাও রয়েছে। এ ধরনের বিজয়ে পুরো দেশের একটি ইমেজ প্রতিফলিত হয় না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net