January 21, 2026, 3:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
৪ শতাংশ জমির জন্য বাবার লাশ উত্তোলন, কুষ্টিয়ায় রহস্যময় হত্যার অভিযোগ মেহেরপুরসহ ৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা: দ্রুত, স্বচ্ছ ও অনলাইন চিত্রনায়ক জাভেদের প্রয়াণে চলচ্চিত্র জগতে শোক কলকাতা বইমেলায় এবারও নেই বাংলাদেশ সারাদেশে বিএনপির অর্ধশত বিদ্রোহী প্রার্থী, দুই আসন প্রার্থীশূন্য, জামায়াত বলছে—জোটে সংকট নেই অভিযোগ, মামলা ও নিরাপত্তা শঙ্কা/ওয়াজে অংশগ্রহণ স্থগিত করলেন আমির হামজা কুষ্টিয়ায় ইউসিবির ‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচি সমাবেশে বক্তৃতা দেয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের মৃত্যু কুষ্টিয়ার কুমারখালীতে তিন বছরে ১২২টি ট্রান্সফরমার চুরি বেনাপোল কার্গো ইয়ার্ডে বৈদ্যুতিক শকে অসংখ্য পাখির মৃত্যু: ইঞ্জিনিয়ারিং ত্রুটির আশঙ্কা

পাসের হারে শীর্ষে যশোর, জিপিএ-৫ এ সেরা ঢাকা, সবার নিচে চট্রগ্রাম বোর্ড

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
এবারের এইচএসসিতে নয় বোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষে স্থান করে নিয়েছে যশোর বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। অন্যদিকে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও অন্যান্য বছরের মতো এবারও সেরা ঢাকা বোর্ড। এ বোর্ডে ৫৯ হাজার ২৩৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এবার পাসের হারে সবার নিচে রয়েছে চট্টগ্রাম বোর্ড। এই বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ।
এইচএসসি ও সমমানের প্রকাশিত ফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষামন্ত্রী দীপু মনি রোববার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন।
এবার নয় বোর্ডে এইচএসসিতে পাসের হার ৯৫ দশমিক ৫৭ শতাংশ। ১১ বোর্ডে গড় পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন। এরমধ্যে নয় বোর্ডে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৭৮ হাজার ৫২২ জন পরীক্ষার্থী।
কোন বোর্ডে কতো পাস/
ঢাকা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ২০, রাজশাহী বোর্ডে ৯৭ দশমিক ২৯, কুমিল্লা বোর্ডে ৯৭ দশমিক ৪৯, বরিশাল বোর্ডে ৯৫ দশমিক ৭৬, সিলেট বোর্ডে ৯৪ দশমিক ৮০, দিনাজপুর বোর্ডে ৯২ দশমিক ৪৩, ময়মনসিংহ বোর্ডে ৯৫ দশমিক ৭১, যশোরে ৯৮ দশমিক ১১ এবং চট্টগ্রামে ৮৯ দশমিক ৩৯ শতাংশ।
কোন বোর্ডে কতো জিপিএ-৫/
ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫৯ হাজার ২৩৩ জন, রাজশাহী বোর্ডে ৩২ হাজার ৮০০, দিনাজপুর বোর্ডে ১৫ হাজার ৩৪৯, যশোর বোর্ডে ২০ হাজার ৮৭৮, চট্টগ্রাম বোর্ডে ১৩ হাজার ৭২০, কুমিল্লা বোর্ডে ১৪ হাজার ১৫৩, বরিশাল বোর্ডে ৯ হাজার ৯৭১, সিলেট বোর্ডে ৪ হাজার ৭৩১ ও ময়মনসিংহ বোর্ডে ৭ হাজার ৬৮৭ জন।
২০২১ সালের ২ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেন। গতবারের চেয়ে এবার ৩৩ হাজার ৯০১ জন পরীক্ষার্থী বেশি ছিল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net