March 11, 2026, 4:14 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে

কুষ্টিয়ার ভেড়ামারা/কেন্দ্রীয় আ’লীগ নেতার চাপে হত্যা মামলায় জাসদ নেতার নাম : জাসদের বিবৃতি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক হত্যা মামলায় উদ্দেশ্য প্রণোতিভাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দুই নেতাকে আসামি করা হয়েছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। মঙ্গলবার রাতে জাসদ সভাপতি ও কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার স্বাক্ষরিত বিবৃতিতে অভিযোগ করা হয়। জাসদের দুজন নেতার নাম মামলায় যুক্ত করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এক নেতা বাধ্য করেছেন বলে দাবি করা হয়েছে এতে। তবে বিবৃতির কোথাও আওয়ামী লীগের কেন্দ্রীয় ওই নেতার নাম উল্লেখ করা হয়নি।
জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত বিবৃতিটি ই–মেইলে পাঠানো হয়।
গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তাঁর আপন তিন ভাই ও এক ভাতিজা গুলিবিদ্ধ হন।
বিবৃতিতে বলা হয়, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন ও তাঁর ছোট ভাই ইউপি চেয়ারম্যান আবদুল হাফিজ তপনকে একটি মামলায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুক্ত করা করেছে। দলীয় পদ পদবির অপব্যবহার করে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা ওই দুজনকে মামলায় যুক্ত করতে বাধ্য করেছেন।
তারা ঘটনার তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে মামলা গ্রহণ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুক্ত জাসদ নেতা আবদুল আলীম ও আবদুল হাফিজের নাম মামলা থেকে বাদ দেওয়ার দাবি জানান। একই সঙ্গে থানা–পুলিশের কাজে ওই আওয়ামী নেতার বারবার হস্তক্ষেপ করার তীব্র নিন্দা জানান।
এদিকে হত্যাকাণ্ডের পাঁচ দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান দৈনিক কুষ্টিয়াকে বুধবার সকালে জানান মামলা করেছে নিহতের পরিবার। যারা খুন করেছে তারা এখানে আসামী হয়েছে। কোন নেতার কোন কিছু বলার এখানে প্রয়োজনটা কি।এসব অপরাজনীতি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net