January 21, 2026, 3:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
৪ শতাংশ জমির জন্য বাবার লাশ উত্তোলন, কুষ্টিয়ায় রহস্যময় হত্যার অভিযোগ মেহেরপুরসহ ৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা: দ্রুত, স্বচ্ছ ও অনলাইন চিত্রনায়ক জাভেদের প্রয়াণে চলচ্চিত্র জগতে শোক কলকাতা বইমেলায় এবারও নেই বাংলাদেশ সারাদেশে বিএনপির অর্ধশত বিদ্রোহী প্রার্থী, দুই আসন প্রার্থীশূন্য, জামায়াত বলছে—জোটে সংকট নেই অভিযোগ, মামলা ও নিরাপত্তা শঙ্কা/ওয়াজে অংশগ্রহণ স্থগিত করলেন আমির হামজা কুষ্টিয়ায় ইউসিবির ‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচি সমাবেশে বক্তৃতা দেয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের মৃত্যু কুষ্টিয়ার কুমারখালীতে তিন বছরে ১২২টি ট্রান্সফরমার চুরি বেনাপোল কার্গো ইয়ার্ডে বৈদ্যুতিক শকে অসংখ্য পাখির মৃত্যু: ইঞ্জিনিয়ারিং ত্রুটির আশঙ্কা

জুলাই বিপ্লবের শততম দিন আজ, দিনব্যাপী বিভিন্ন আয়োজন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৫ নভেম্বর) এই বিপ্লবের শততম দিন পূর্ণ হচ্ছে, এবং এই উপলক্ষে সারাদেশে দিনব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে গণমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির তথ্য জানানো হয়।
এই কর্মসূচির উদ্দেশ্য হলো জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের পাশে দাঁড়ানো। আয়োজনের মধ্যে রয়েছে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ, তাদের খোঁজখবর নেওয়া, আর্থিক সহায়তা ও চিকিৎসা সংক্রান্ত অভিযোগ সংগ্রহ, রাষ্ট্র সংস্কার বিষয়ে মতামত গ্রহণ, জুলাই বিপ্লবের সংগ্রামময় স্মৃতি সংরক্ষণ এবং শহীদদের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “চব্বিশের বিপ্লবের প্রিয় সহযোদ্ধারা, ১৫ নভেম্বর জুলাই বিপ্লবের শততম দিনে আমাদের অমর সংগ্রামে শহীদ ও আহতদের প্রতি সম্মান জানাতে এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী এই বিশেষ কর্মসূচির আয়োজন করছে।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net