December 16, 2025, 2:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই : সিইসি বিচারকদের সমন্বয়ে ইসির ৩০০ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন পদ্মায় নাব্য সংকটে সাময়িকভাবে বন্ধ দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট শহীদ বুদ্ধিজীবী দিবস/জাতির আলোকবর্তিকাদের স্মরণে হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা কুষ্টিয়ায় কমছে না শীতকালীন সবজির দাম, চড়া মাছের বাজারও র‌্যাব কুষ্টিয়া, সিপিসি-১’র তৎপরতায় উজানগ্রামের দীর্ঘদিনের সহিংস বিরোধের অবসান ইকোর অর্থায়নে কুষ্টিয়ায় চার শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ ভোট ১২ ফেব্রুয়ারি মানবাধিকার দিবসে তারেক রহমানের প্রতিশ্রুতি: প্রতিশোধের রাজনীতি নয়, সমাধানের পথে বিএনপি

কুষ্টিয়ায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান চাপায় নিহত ২

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার মিরপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঢাকাগামী মাল বোঝাই কাভার্ড ভ্যান চাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের তক্কেল প্রামানিকের ছেলে বিটু গায়েন (৩০) ও একই এলাকার গুরা সর্দার (৭৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের সাহেবনগর এলাকায় মালবাহী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় কাভার্ডভ্যানটির নিচে ভ্যান ও ভ্যানের যাত্রী চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন। এ সময় রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মিরপুর থানা পুলিশের মাধ্যমে দুটি লাশ নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানচালককে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net