January 21, 2026, 4:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
৪ শতাংশ জমির জন্য বাবার লাশ উত্তোলন, কুষ্টিয়ায় রহস্যময় হত্যার অভিযোগ মেহেরপুরসহ ৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা: দ্রুত, স্বচ্ছ ও অনলাইন চিত্রনায়ক জাভেদের প্রয়াণে চলচ্চিত্র জগতে শোক কলকাতা বইমেলায় এবারও নেই বাংলাদেশ সারাদেশে বিএনপির অর্ধশত বিদ্রোহী প্রার্থী, দুই আসন প্রার্থীশূন্য, জামায়াত বলছে—জোটে সংকট নেই অভিযোগ, মামলা ও নিরাপত্তা শঙ্কা/ওয়াজে অংশগ্রহণ স্থগিত করলেন আমির হামজা কুষ্টিয়ায় ইউসিবির ‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচি সমাবেশে বক্তৃতা দেয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের মৃত্যু কুষ্টিয়ার কুমারখালীতে তিন বছরে ১২২টি ট্রান্সফরমার চুরি বেনাপোল কার্গো ইয়ার্ডে বৈদ্যুতিক শকে অসংখ্য পাখির মৃত্যু: ইঞ্জিনিয়ারিং ত্রুটির আশঙ্কা

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, জনগনকে জানান : প্রধান উপদেষ্টা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন কালে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা হবে আজ। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা হবে। রাতে হবে প্রধান উপদেষ্টার সঙ্গে নৈশভোজ।
এবারের ডিসি সম্মেলনে সারা দেশ থেকে ৩৫৩টি প্রস্তাব উঠছে। এর মধ্যে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এছাড়াও জনসেবা, জনদুর্ভোগ, রাস্তাঘাট নির্মাণ, আইনকানুন ও বিধিমালা সংশোধন এবং জনস্বার্থের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে এই সম্মেলনে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ডিসি সম্মেলনে এসব প্রস্তাব উপস্থাপন করবেন অংশগ্রহণকারী ডিসি ও বিভাগীয় কমিশনাররা। এবারের ডিসি সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মোট ৩৪টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, সম্মেলনে এবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মোট কার্য-অধিবেশন হবে ৩০টি এবং চারটি হবে বিশেষ অধিবেশন। বিশেষ অধিবেশনগুলোর মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ, প্রথম উপদেষ্টার সঙ্গে একটি মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গেও একটি সভা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net