December 5, 2025, 5:03 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
৮ কুকুরছানা পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে পাবনার সেই নারী গ্রেপ্তার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু ‘কমপ্লিট শাটডাউন’ খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসা গ্রহণ করছেন—দোয়া কামনা তারেক রহমানের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক পরীক্ষা/কুষ্টিয়াতেও শিক্ষকরা অব্যাহত রাখছেন কর্মবিরতি খালেদা জিয়াকে ‘ভিআইপি’ ঘোষণা, নিরাপত্তা নিশ্চিত করবে এসএসএফ প্লট বরাদ্দ দুর্নীতি মামলা/ হাসিনার ৫ বছর, রেহানার ৭ বছর ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড খুলনায় আদালত চত্বরে ২ জনকে গুলি করে হত্যা চুয়াডাঙ্গা সীমান্তে হত্যাকান্ড/ ‘অনিচ্ছাকৃতভাবে ছোড়া’ গুলিতে বাংলাদেশি নিহত, বলছে বিএসএফ ঈশ্বরদীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ/ গ্রেপ্তার ৫, অস্ত্র হাতে গুলি ছোড়া যুবক জামায়াতের কর্মী: পুলিশ কুষ্টিয়ায় দিনদুপুরে একজনকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গায় কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রকে হত্যা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রাম থেকে এক কলেজ ছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রের নাম মাসুদ রানা (২৩)। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের মাস্টার্সের ছাত্র ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মাসুদ রানাকে তার বাবা মাঠে ভুট্টাক্ষেতের কাজ করতে পাঠান। দুপুরে খাবার নিয়ে তাকে খুঁজতে গেলে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করলেও কোনো উত্তর আসেনি। সন্ধ্যা ৭টার দিকে পরিবারের সদস্যরা আবারও মাঠে গিয়ে তাকে খুঁজতে থাকেন। এসময় ভুট্টাক্ষেতের মধ্যে মাসুদের রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পুলিশ এবং সিআইডির একটি টিম ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ধারণা করা হচ্ছে, দিনের যে কোনো সময় তাকে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের গ্রেফতারে তদন্ত চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net