December 16, 2025, 8:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই : সিইসি বিচারকদের সমন্বয়ে ইসির ৩০০ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন পদ্মায় নাব্য সংকটে সাময়িকভাবে বন্ধ দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট শহীদ বুদ্ধিজীবী দিবস/জাতির আলোকবর্তিকাদের স্মরণে হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা কুষ্টিয়ায় কমছে না শীতকালীন সবজির দাম, চড়া মাছের বাজারও র‌্যাব কুষ্টিয়া, সিপিসি-১’র তৎপরতায় উজানগ্রামের দীর্ঘদিনের সহিংস বিরোধের অবসান ইকোর অর্থায়নে কুষ্টিয়ায় চার শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ ভোট ১২ ফেব্রুয়ারি মানবাধিকার দিবসে তারেক রহমানের প্রতিশ্রুতি: প্রতিশোধের রাজনীতি নয়, সমাধানের পথে বিএনপি

নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা স্থিতিশীল হবে: সেনাবাহিনী

দৈনিক কুষ্টিয়া অনলঅইন/
ঢাকার সেনানিবাসে বুধবার (৫ নভেম্বর) সেনাবাহিনী সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতি আশাবাদ ব্যক্ত করেছে। সেনাবাহিনী আশা করছে, নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে।
ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন সেনাবাহিনীর জিওসি আর্টডক লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
তিনি বলেন, “দেশের জনগণের মতো আমরা সেনাবাহিনীও চাই সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে সুষ্ঠু নির্বাচন হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও দৃঢ় হবে, আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে এবং আমরা আমাদের সেনানিবাসে ফিরে যেতে পারব।”
জেনারেল মাইনুর রহমান আরও জানান, সেনাবাহিনী ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি অনুযায়ী সীমিত আকারের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, “আমাদের প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো নির্বাচনকালীন দায়িত্ব পালন ও শান্তিকালীন সময়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিশ্চিত করা। আমরা বলে থাকি, ‘উই ট্রেইন এজ উই ফাইট’।”
গত ১৫ মাস সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহায়তায় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। এই প্রসঙ্গে জেনারেল মাইনুর রহমান বলেন, “এই সময়ে পরিস্থিতি সহজ ছিল না। আমরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছি। আশা করি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা আমাদের সেনানিবাসে ফেরত আসতে পারব।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net