December 16, 2025, 8:50 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই : সিইসি বিচারকদের সমন্বয়ে ইসির ৩০০ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন পদ্মায় নাব্য সংকটে সাময়িকভাবে বন্ধ দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট শহীদ বুদ্ধিজীবী দিবস/জাতির আলোকবর্তিকাদের স্মরণে হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা কুষ্টিয়ায় কমছে না শীতকালীন সবজির দাম, চড়া মাছের বাজারও র‌্যাব কুষ্টিয়া, সিপিসি-১’র তৎপরতায় উজানগ্রামের দীর্ঘদিনের সহিংস বিরোধের অবসান ইকোর অর্থায়নে কুষ্টিয়ায় চার শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ ভোট ১২ ফেব্রুয়ারি মানবাধিকার দিবসে তারেক রহমানের প্রতিশ্রুতি: প্রতিশোধের রাজনীতি নয়, সমাধানের পথে বিএনপি

কুষ্টিয়া-১ আসনে এনসিপির প্রার্থী হতে আগ্রহী নুসরাত তাবাসসুম

দৈনিক কুষ্টিয়া অনলােইন/
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে দলীয় প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র ক্রয় করেন তিনি।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে নুসরাত তাবাসসুম জানান, “কুষ্টিয়া-১ আসনে এনসিপির প্রার্থী হতে মনোনয়নপত্র নিয়েছি।”
নিজের ফেসবুক পেজে মনোনয়নপত্র গ্রহণের তিনটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “সকাল সকাল একটা খবর দিই—আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কুষ্টিয়া-১ আসনে শাপলা কলি মার্কার মনোনয়নপত্র নিয়েছি।”
তিনি আরও উল্লেখ করেন, “গত সাত-আট বছর ধরে সরাসরি রাজনীতির সঙ্গে আছি। জাতীয় রাজনীতিতে যুক্ত হয়েছি মাত্র এক বছর হলো। অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি, আমার দেশ ও জনপদকে কী দিতে পারব। সবার দোয়া ও সমর্থন আশা করি।”
এদিকে কুষ্টিয়া-১ আসনে বিএনপির তিনবারের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ ইতোমধ্যে দলীয় মনোনয়ন পেয়েছেন। একই আসনে জামায়াতে ইসলামীর মাওলানা বেলাল খানও প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা সমন্বয়ক হাসিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে থাকবেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net