
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার ভেড়ামারায় একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে কৃষকরা ধান কাটতে গিয়ে ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলের মাঠে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পান। মরদেহটি গলাকাটা, মুখ পুড়ানো এবং বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. আবদুল রব তালুকদার ঘটনাটি নিশ্চিত করেছেন।
স্থানীয় কৃষকরা জানান, প্রতিদিনের মতো সকালে তারা ধানক্ষেতে কাজ করছিলেন। এ সময় মনির জমিতে তারা মরদেহটি দেখতে পান। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিকে সম্ভবত মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে হত্যা করা হয়েছে। পরে লাশটিকে পার্শ্ববর্তী ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে।
স্থানীয় কৃষক রাজা আলী বলেন, "আমি সকালে আমার জমিতে সার ও বীজ দিতে এসেছিলাম। পাশের জমিতে পুতুলের মতো কিছু দেখতে পেলাম। কাছে গিয়ে দেখলাম একজন মধ্যবয়সী ব্যক্তির মরদেহ। পরে কৃষক রুহুল শেখের মাধ্যমে পুলিশকে খবর দিলাম।"
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রব তালুকদার বলেন, "মরদেহ পাওয়া গেছে এবং আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। অপরাধী সনাক্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।"
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি