January 24, 2026, 2:04 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কলমের আলোয় ৩৪ বছরের ইতিহাস, ডিজিটাল স্বপ্নে আগামীর পথে দৈনিক কুষ্টিয়া: সংগ্রামের ৩৪ বছর কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দি পোস্টাল ব্যালটে ভোট দেবেন সংসদ নির্বাচন: কুষ্টিয়ায় প্রচার শুরু ঢিমে তালে, ভোটারদের জন্য প্রার্থী চিনতে অসুবিধা ৪ শতাংশ জমির জন্য বাবার লাশ উত্তোলন, কুষ্টিয়ায় রহস্যময় হত্যার অভিযোগ মেহেরপুরসহ ৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা: দ্রুত, স্বচ্ছ ও অনলাইন চিত্রনায়ক জাভেদের প্রয়াণে চলচ্চিত্র জগতে শোক কলকাতা বইমেলায় এবারও নেই বাংলাদেশ সারাদেশে বিএনপির অর্ধশত বিদ্রোহী প্রার্থী, দুই আসন প্রার্থীশূন্য, জামায়াত বলছে—জোটে সংকট নেই অভিযোগ, মামলা ও নিরাপত্তা শঙ্কা/ওয়াজে অংশগ্রহণ স্থগিত করলেন আমির হামজা

নতুন অনুমতি স্থগিত, ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে ভারতীয় পেঁয়াজ আমদানি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশীয় কৃষকদের স্বার্থ সুরক্ষায় সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে নতুন ইমপোর্ট পারমিট (আইপি) প্রদান সাময়িকভাবে বন্ধ রেখেছে। ফলে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় পেঁয়াজ আমদানিতে নতুন করে কোনো অনুমতি দেওয়া হচ্ছে না। তবে পূর্বে ইস্যু করা আইপির আওতায় আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, সোমবার (৫ জানুয়ারি) থেকে নতুন করে পেঁয়াজ আমদানির অনুমতি প্রদান বন্ধ করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি, তবে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, সোমবার হিলি বন্দর দিয়ে ১২টি ট্রাকে মোট ৩৪৪ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। এসব আমদানি পূর্বে ইস্যু করা ইমপোর্ট পারমিটের আওতাতেই হয়েছে। তিনি আরও জানান, নতুন করে কোনো আইপি দেওয়া হচ্ছে না।
এর আগে গত ৭ ডিসেম্বর দেশীয় বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। এর ফলে আমদানি বৃদ্ধি পায় এবং বাজারে পেঁয়াজের দাম উল্লেখযোগ্যভাবে কমে কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকার মধ্যে নেমে আসে।
সোমবার সকাল থেকে বেশ কয়েকজন আমদানিকারক নতুন অনুমতির জন্য আবেদন করলেও তা অনুমোদন পায়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরোনো অনুমতির মেয়াদ বহাল থাকলেও নতুন আইপি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিশেষজ্ঞদের মতে, আমদানি নিয়ন্ত্রণের এই সিদ্ধান্তের মাধ্যমে একদিকে যেমন দেশীয় কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে বাজার পরিস্থিতি বিবেচনায় রেখে আমদানি ব্যবস্থাপনাও আরও কড়াকড়ি করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net