February 11, 2026, 3:28 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
প্রচার শেষ, ভোটের অপেক্ষায় দেশ/কঠোর বিধিনিষেধে থেমেছে নির্বাচনী প্রচারণা ব্যালটে সমতা, ক্ষমতায় বৈষম্য: নারী ভোটারদের শক্তি ও রাজনৈতিক বাস্তবতার দ্বন্দ্ব কূটনীতি, ক্রিকেট ও দ্বৈত মানদণ্ড: আইসিসি সিদ্ধান্তে প্রশ্নে বাংলাদেশ–পাকিস্তান খুলনার বেশ কয়েকটি আসনে বিদ্রোহীরা বিএনপিকে চাপে রাখছে, জামায়াত তুলনামূলক স্বস্তিতে কুষ্টিয়া কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা বিএনপি-জামাতের ইশতেহার ও প্রতিশ্রুতি বনাম বাস্তবতা গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ

সমাবেশে বক্তৃতা দেয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের মৃত্যু

নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া, গভীর শোক ও সমবেদনা
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে থাকতে পারেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে চলছিল বিক্ষোভ সমাবেশ। এ সময় বক্তৃতা দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতালের চিকিৎসক আব্দুল মোমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মাওলানা আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। ঘটনার পর বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যের একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন এবং মুহূর্তের মধ্যেই মঞ্চে পড়ে যান। এ সময় উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে থাকতে পারেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।
তার আকস্মিক মৃত্যুতে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দলীয় সূত্র জানায়, আবুল হাশেম দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে শোকের প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net