March 10, 2026, 12:17 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে মজুত জ্বালানি/ ডিজেল ১১ দিন, পেট্রল ১২ দিন, অকটেন ২৫ দিন—প্রধান উৎস ভারত, চীন ২৭ বছরেও উদীচী ট্র্যাজেডির বিচার অধরা, স্মৃতিতে বেদনা ও ক্ষোভ

অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মরত প্রায় সাড়ে তিন লাখ সহকারী শিক্ষক এখন শ্রেণিকক্ষের চেয়ে বেশি সময় ব্যয় করছেন শিক্ষকতার বাইরের কাজে। জরিপ, মা-সমাবেশ, প্রশাসনিক তথ্য সংগ্রহসহ অন্তত ৩৭ ধরনের অপেশাদার বা নন-প্রফেশনাল কাজে যুক্ত থাকতে গিয়ে তারা শারীরিক ও মানসিকভাবে মারাত্মকভাবে কর্মক্লান্ত হয়ে পড়ছেন। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে শিক্ষার্থীদের শিখনফল ও প্রাথমিক শিক্ষার সামগ্রিক মানের ওপর।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে—নন-প্রফেশনাল কাজের অতিরিক্ত চাপে প্রায় ৯৩ শতাংশ শিক্ষক বর্তমানে ‘লেট-স্টেজ বার্নআউট’-এর ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছেন। শুধু তাই নয়, এই কাজগুলোতে সরকারের বছরে ব্যয় হচ্ছে প্রায় এক হাজার ৭১০ কোটি টাকারও বেশি, অথচ সেই বিনিয়োগের প্রত্যাশিত সুফল শিক্ষার্থীরা পাচ্ছে না।
৩৭ ধরনের কাজ, সবচেয়ে বেশি সময় যায় জরিপে/
‘বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশা-বহির্ভূত কর্মকাণ্ডে সম্পৃক্ত করার শিক্ষণ ও শিখনগত ও অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়।
প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিতভাবে ৩৭ প্রকারের নন-প্রফেশনাল কাজ করতে হয়। এর মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি জরিপে সবচেয়ে বেশি সময় ব্যয় হয়। অন্যদিকে বিদ্যালয় রক্ষণাবেক্ষণ ও শিক্ষার্থীদের বাড়ি পরিদর্শনে তুলনামূলক কম সময় লাগে। গড়ে একজন শিক্ষককে প্রতি মাসে প্রায় ২৪ কর্মঘণ্টা এসব অপেশাদার কাজে ব্যয় করতে হচ্ছে।
শ্রেণিকক্ষে মনোযোগ ধরে রাখতে পারছেন না ৯০ শতাংশ শিক্ষক
গবেষণায় আরও উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। অতিরিক্ত দাপ্তরিক কাজ শেষ করে শ্রেণিকক্ষে প্রবেশের পর ৯০ শতাংশ শিক্ষক পূর্ণ মনোযোগ ধরে রাখতে পারেন না। এর ফলে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে এবং পাঠদান কার্যকর হচ্ছে না।
জরিপে অংশ নেওয়া ৮৭ শতাংশ শিক্ষক জানিয়েছেন, এই চাপের কারণে শিক্ষার্থীরা মৌলিক বিষয়গুলো ঠিকমতো বুঝতে পারছে না এবং পরীক্ষার ফলাফলেও নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ‘রেমিডিয়াল’ বা বিশেষ ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ৮৫ শতাংশ শিক্ষক।
বছরে ১ হাজার ৯৬৬ কোটি টাকার শিক্ষক শ্রম প্রশাসনিক কাজে
অর্থনৈতিক বিশ্লেষণে দেখা যায়, শিক্ষকতার বাইরে প্রশাসনিক ও অপেশাদার কাজে বছরে প্রায় ১৯ দশমিক ৬৬ বিলিয়ন টাকা (১ হাজার ৯৬৬ কোটি) সমমূল্যের শিক্ষক শ্রম ব্যয় হচ্ছে। একজন সহকারী শিক্ষক গড়ে মাসে প্রায় ৪ হাজার ১১৬ টাকা মূল্যের সময় অপেশাদার কাজে ব্যয় করেন, যা বছরে দাঁড়ায় প্রায় ৪৯ হাজার ৩৯৫ টাকা।
সারাদেশে কর্মরত ৩ লাখ ৪৬ হাজার ৩৪১ জন সহকারী শিক্ষকের ক্ষেত্রে এই ব্যয় বছরে মোট ১ হাজার ৭১০ কোটি ৭৩ লাখ টাকার বেশি। এটি কাগজে-কলমে শিক্ষাখাতে ব্যয় হলেও বাস্তবে শিক্ষার্থীদের শিক্ষায় এর প্রতিফলন নেই।
প্রধান শিক্ষকরাও বেশি চাপে
গবেষণায় দেখা গেছে, সহকারী শিক্ষকদের তুলনায় প্রধান শিক্ষকরা আরও বেশি সময় নন-প্রফেশনাল কাজে ব্যয় করেন—গড়ে মাসে ২৭ দশমিক ৭৪ ঘণ্টা। জরিপে অংশগ্রহণকারী ২১৯ জন শিক্ষকের মধ্যে যাদের কর্মক্লান্তি নির্ণয় করা সম্ভব হয়েছে, তাদের ৯২ দশমিক ৬৯ শতাংশই বার্নআউটের শেষ ধাপে রয়েছেন।
সুপারিশ: শিক্ষককে ক্লাসে ফিরিয়ে আনতে হবে
গবেষণার আলোকে কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
ক্লাস চলাকালীন কোনো ধরনের তথ্য সংগ্রহ বা প্রশাসনিক কাজ শিক্ষকদের ওপর চাপিয়ে না দেওয়া
প্রতিটি বিদ্যালয়ে অফিস সহকারী বা ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
একক ডিজিটাল পোর্টালের মাধ্যমে সব দাপ্তরিক কাজ সমন্বয়
শিক্ষকদের জন্য মানসিক স্বাস্থ্য ও স্ট্রেস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ
দীর্ঘমেয়াদে একটি কার্যকর ‘Teaching Hour Protection Policy’ প্রণয়ন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net