May 11, 2026, 5:28 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হামে শিশুমৃত্যু: ৩৫২ পরিবারের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট মাদক কারবারীকে ছাড়াতে থানায় চাপ প্রয়োগের চেষ্টা, বিএনপি-জামাতের পাঁচ নেতা আটক, আদালত প্রক্রিয়া নিয়ে গুঞ্জন বিশ্ব মা দিবস/ মায়ের মুখেই পৃথিবীর প্রথম আলো রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ধলতা বিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাঙালীকে শেষ মুহুর্ত পর্যন্ত বাঁচিয়ে রাখতে অব্যাহত রাখতে হবে রবীন্দ্র চর্চা পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবীন্দ্রনাথহীন বাঙালি: শেকড়হীন সংস্কৃতির এক নিঃসঙ্গ জাতিসত্তা ভারত থেকে এলো তিন ট্রাক বিস্ফোরক দ্রব্য শিলাইদহে কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী ঘিরে উৎসবের প্রস্তুতি সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য জমি বরাদ্দের ঘোষণা: এনডিটিভি রিপোর্ট

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এদিকে কুষ্টিয়াতে মনোনয়ন পেয়েছেন মোছাম্মত ফরিদা ইয়াসমিন।
মনোনয়নপ্রাপ্তরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা ও নাদিয়া পাঠান পাপন।
রুহুল কবির রিজভী জানান, সংরক্ষিত নারী আসনের প্রার্থী বাছাইয়ে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড এই ৩৬ জনকে চূড়ান্ত করে।
এর আগে গত শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের জন্য মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়, যার মধ্যে প্রায় ৯০০ জন প্রার্থী ফরম জমা দেন।
কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন/
কুষ্টিয়া অঞ্চলে সংরক্ষিত নারী সংসদীয় আসন ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বিএনপির কেন্দ্রীয় নেত্রী ভেড়ামারার কৃতি সন্তান ফরিদা ইয়াসমিন অবশেষে মনোনয়ন পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য সারাদেশ থেকে প্রায় দুই হাজার আবেদন জমা পড়লেও যাচাই-বাছাই শেষে ৩৬ জনকে চূড়ান্ত করে বিএনপি। তাদের মধ্যে ফরিদা ইয়াসমিনও রয়েছেন।
তার মনোনয়ন ঘোষণার পর কুষ্টিয়া, মিরপুর ও ভেড়ামারাসহ পুরো জেলায় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। দীর্ঘ রাজনৈতিক পথচলা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে এই মনোনয়নকে দেখছেন তারা।
১৯৯২ সাল থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় ফরিদা ইয়াসমিন দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
শিক্ষায় রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ও পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক ফরিদা ইয়াসমিনকে দলীয়ভাবে একজন পরীক্ষিত ও গ্রহণযোগ্য নেত্রী হিসেবে বিবেচনা করা হয়। স্থানীয় নেতাকর্মীদের আশা, তার নেতৃত্বে বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নারীর অংশগ্রহণ এবং উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।
ফরিদা ইয়াসমিন বলেন, “দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। এই মূল্যায়ন আমাকে আরও দায়িত্বশীল করেছে। সবার সহযোগিতায় এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net