
দৈনিক কুষ্টিয়া অনলাইন?
হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারের জন্য ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।
রবিবার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জনস্বার্থে এ রিট দায়ের করেন। এতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তথ্যমতে, গত ৫৫ দিনে দেশে হাম ও এর উপসর্গে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, গড়ে প্রতিদিন অন্তত ছয়জন শিশু মারা যাচ্ছে। তবে সাম্প্রতিক এক সপ্তাহে এই সংখ্যা বেড়ে দৈনিক গড়ে ১০ জনে পৌঁছেছে। সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে, আর সবচেয়ে কম রংপুর বিভাগে। গতকাল একদিনেই আরও ৯ জন শিশু মৃত্যুবরণ করেছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে উল্লেখ রয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সরকারি পরিসংখ্যান অনুযায়ীও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। প্রতিদিন নতুন আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি হওয়ায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, টিকার সংকট ও শিশুমৃত্যুর ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
চিকিৎসকদের মতে, নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থাকা এবং গরমে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়া এই প্রাদুর্ভাবের অন্যতম কারণ হতে পারে। তারা সতর্ক করে বলেছেন, শিশুদের জ্বর বা র্যাশ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিতে হবে। বিশেষ করে ঢাকা ও আশপাশের এলাকায় নজরদারি আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি