
দৈনিক কুষ্টিয়া অনলাইন /
কুষ্টিয়া শহরের ডেঙ্গুর হটস্পট জোন হিসেবে পরিচিত থানাপাড়া এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
আজ ৮ নভেম্বর, ২০২৬ ইং, রোজ রবিবার, সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনের অংশ হিসেবে শহরের থানাপাড়া এলাকার অন্তর্ভুক্ত চর থানাপাড়া, চর আমলাপাড়া ও বাঁধসংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে করণীয়, মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গুতে আক্রান্ত হলে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়। পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
স্বনামধন্য জাতীয় সংগঠন ভলেন্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম, কুষ্টিয়া জেলা শাখার সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির (VDF) সভাপতি রায়ানা তাবাসসুম, মো. আশিবুল ইসলাম তপু, রিফাত পারভেজ, মোছা. খুরশিদা আলম, অহিদা জামান হিমি, তাবাসসুম, মেহেদী হাসানসহ প্রমুখ।
উল্লেখ্য, সম্মিলিত সামাজিক জোটের নেতৃত্বে গত ২৮ অক্টোবর, ২০২৬ ইং তারিখ থেকে কুষ্টিয়ার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের আওতায় লিফলেট বিতরণের পাশাপাশি মানুষ মানুষের জন্য সংগঠনের সৌজন্যে কীটনাশক স্প্রে ও হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ করা হচ্ছে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে গৃহীত এ মাসব্যাপী কর্মসূচি অব্যাহত থাকবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি