May 25, 2026, 10:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’

দ্বিতীয়বারের চেষ্টায় নিজেকে হত্যা করলেন মাদকাসক্ত স্বামীর হাতে নির্যাতিত গৃহবধু মনিরা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
এ জীবন কোনক্রমেই তিনি রাখবেন না। এমন ঘোষণা দিয়ে ২১ বছরের গৃহবধু, এক সন্তানের মা মনিরা প্রথমে হারপিক পান করেছিলেন। কিš‘ তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে তার আত্মহত্যা করা হয় না। এরপর তিনি হাসপাতাল থেকে পালিয়ে গিয়ে ট্রেনের নিচে লাফ দিয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছেন।
ঘটনাটি এভাবেই বলছিলেন মনিরার মা তালিয়া খাতুন। তালিয়ার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে।
তিনি জানান ২৮ জুন তার শশুর বাড়িতে আত্মহত্যার উদ্দেশ্যে হারপিক পান করেন মনিরা । তার স্বামীর সাথে তার গোলমাল চলছিল। দুই বছর বয়সী একটি মেয়ে রয়েছে তার।
তালিয়া জানান তিন বছর পূর্বে কুমারখালী উপজেলার বাটিকামারা গ্রামের মনির হোসেনের ছেলে জনির সঙ্গে বিয়ে হয় মনিরার। বিয়ের পর জানা যায় জনি মাদকাসক্ত। মাদকাসক্ত জনি মনিরাকে নানাভাবে নির্যাতন করতেন।
তালিয়া জানান নির্যাতন সইতে না পেরে বিষয়টি মনিরা তার বাবাকে জানান। কিš‘ পেশায় কাঠ মিস্ত্রি মনিরার পিতা সিদ্দিক মন্ডল এর সুরাহা করতে ব্যর্থ হন। তিনি মনিরাকে এভাবেই সংসার চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
গত ২৮ জুন নির্যাতনের এক পর্যায়ে মনিরা হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে প্রতিবেশীরা উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বা¯’্য কেন্দ্রে ভর্তি করে। সেখানেই মনিরার চিকিৎসা চলছিল। আত্মীয় স্বজনরাও সেখানেই ছিল।
“কিš‘ মনিরা চরম উত্তেজিত ছিল। সে ঘোষণা দেয় যেভাবেই হোক সে চিরতরে তার জীবন নিবিযে দেবে,” তার মা তালিয়া যোগ করেন।
তিনি জানান শনিবার ভোরে সবার অগোচরে মনিরা হাসপাতাল থেকে বেড়িয়ে সোজা চলে যায় অদুরেই কুমারখালী রেল স্টেশনে। বেলা দশটার দিকে একটি মালগাড়ি যখন স্টেশন ক্রস করছিল ঠিক তখন মনিরা ঝাঁপ দেয় ট্রেনের নিচে। ঘটনা¯’লেই তার মৃত্যু হয়।
তালিয়া জানান যখন তারা জানতে পারেন মনিরা হাসপাতাল থেকে পালিয়েছেন তখনই লোকজন তাকে খুঁজতে থাকে কিš‘ পাওয়া যায় না।
কুমারখালী উপজেলা স্বা¯’্য কর্মকর্তা আকুল উদ্দিন বলেন, হারপিক পান করে অসু¯’ মনিরার কুমারখালী উপজেলা স্বা¯’্য কেন্দ্রে চিকিৎসা চলছিল। ভোরে কাউকে কিছু না বলে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে গেছে।
কোন অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net