October 18, 2026, 8:26 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় এআইইউবির প্রভাষকের সলিল সমাধি

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৬ ঘন্টা পর এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার ঈদগা মাঠের পাশে মাথাভাঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত ওই শিক্ষকের নাম মাইনুর রহমান মুন্না (২৭)।  তিনি একই এলাকার এলজিইডি পাড়ার পোস্ট মাস্টার আব্দুল মোমিনের ছেলে ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স বিভাগের প্রভাষক। 

 

মৃত ওই শিক্ষকের চাচা ডা. আফসার উদ্দিন কলেজের প্রভাষক মোহাম্মদ কামরুজ্জামান জানান, এই লকডাউনের মধ্যে সবকিছু বন্ধ থাকায় বাড়ি এসেছে মুন্না।  পরে আজ দুপুরে সে তার দুই বন্ধু সবুজ ও মমিনুলকে নিয়ে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নামে।  মুন্না সাঁতার জানতো না।  তার বন্ধু সবুজ ও মমিনুল নদীর তীরে উঠতে সক্ষম হলেও এক পর্যায়ে নদীর স্রোতে ভাসতে ভাসতে পানির নিচে তলিয়ে নিখোঁজ হয় সে।  তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে খবর দেয়া হয় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসে। তারা এসে মরদেহ উদ্ধার করে।

 

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, বিষয়টি জানতে পেরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়।  তারা এসে মাথাভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে ৮ মিনিটের মধ্যে নিখোঁজ মুন্নার মরদেহ উদ্ধার করে।

 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net