October 12, 2026, 6:56 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট

মিরপুর রেলওয়ে স্টেশন সম্প্রসারণের দাবি জনতার টনক নড়ছে না কতৃপক্ষের

মীর রিসান/

কুষ্টিয়া মিরপুর উপজেলার মিরপুর রেলওয়ে স্টেশন সংস্কার ও সম্প্রসারণের পাঁচটি দাবি নিয়ে দীর্ঘদিন মাঠে সক্রিয় রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক সংগঠন ও সাধারণ জনগণ। কুষ্টিয়া মিরপুর থেকে রাজশাহী রেল সড়কে চলাচল ব্যাবস্থা উন্নত হলে মানুষের ভোগান্তি কমবার সঙ্গে বাড়বে অর্থনৈতিক উন্নয়নের উৎস।

মিরপুর রেলওয়ে স্টেশন মাস্টার ইসরাইল আলী বলেন,(এস এস এ ই) বাংলাদেশ রেলওয়ে চুয়াডাঙ্গা বরাবর পাঁচটি দাবি নিয়ে বারংবার চিঠি দিলেও কোনো উওর মিলেনি।  প্লার্টফর্ম বর্ধিত করণ,প্লার্টফর্ম কার্পেটিং করণ,প্লাটফর্ম শেড নির্মাণ,বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং স্টেশন এর প্রবেশদ্বার রাস্তাটি নির্মাণ করার দাবি জানানো হচ্ছে।

মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিল এর সাবেক সভাপতি নজরুল করিম জানান, ইতিমধ্যেই মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন এর সহযোগিতায় আমরা প্লাটফর্মে খাবার পানি সরবরাহের জন্য টিউবওয়েল ও ট্যাপকল স্থাপন করেছি।রেলওয়ে কর্মচারীদের আবাসস্থল ও গোসলখানা নির্মাণ করে দিয়েছি এবং যাত্রীদের বিশ্রামাগার সংস্কার ও বসার চেয়ার দিয়েছি তবে মিরপুর রেলওয়ে স্টেশন এর উন্নয়নমূলক কোনো কাজ আমরা আদায় করে নিতে পারিনি তবে জাসদ সভাপতি হাসানুল হক ইনু (এমপি) এবং কুষ্টিয়া সদর আসনের সাংসদ মাহবুবউল আলম হানিফ (এমপি) সহযোগিতায় চিত্রা এক্সপ্রেস (আন্তনগর) কুষ্টিয়া মিরপুর থেকে ঢাকাগামী স্টপেজ করতে সক্ষম হয়েছি।

নজরুল করিম আরো জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি টিপু মাহমুদ এর সহযোগিতায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এর সঙ্গে সাক্ষাৎ করলেও তা ফলপ্রসু হয়নি

নজরুল করিম বলেন,লকডাউন শেষ হলে নাগরিক কমিটির পক্ষ থেকে।আমরা আন্তনগর সকল ট্রেন স্টপেজ এবং রেলওয়ে অবকাঠামোগত উন্নয়নের জন্য কঠোর আন্দোলন করবো।

মিরপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্ম বর্ধিত করনের আরো দাবি তোলেন।ছাত্র কল্যাণ ট্রাস্ট এর সভাপতি শ্রাবণ ইসলাম তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি মিজানুর রহমান মিজান।মিরপুর রেলওয়ে স্টেশন যাত্রীরা অভিযোগ করেন,এগারো বগি বাইশ বগি ট্রেন থামলে প্লার্টফর্মের বাইরে বগি চলে যায় তাতে করে ঝুঁকিপূর্ণ হয় ট্রেনে ওঠা নামা।

এ বিষয়ে রেলওয়ে সহকারী ইন্জিনিয়ার সোহানুর রহমান জানান ইতিমধ্যেই (এ পি এ) তে মিরপুর রেলওয়ে স্টেশনের তালিকাভুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net