June 23, 2026, 1:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১

মদের বোতল ও মদের খালি বোতল উদ্ধার/আইন কি বলে ?

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
হালের আলোচিত ঘটনাবলীর অন্যতম হলো বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হেফাজত থেকে মদসহ মাদকদ্রব্য ও মদবিহীন খালি মদের বোতল উদ্ধার করা হচ্ছে। প্রশ্ন উঠেছে মদের খালি বোতল রাখাও কী অবৈধ? এ বিষয়ে আইনজীবী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, মদের খালি বোতল হেফাজতে রাখা অবৈধ নয়।
ঢাকাই সিনেমার নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির বাসাতে অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিদেশি মদ ও মদের খালি বোতলসহ অন্যান্য মাদক উদ্ধার করে। এর আগে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ, হেলেনা জাহাঙ্গির, ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌসহ আরও ক’জনের বাসায় অভিযান চালিয়েও বিদেশি মদসহ মাদক উদ্ধার করা হয়।
মদের খালি বোতল কারও হেফাজতে থাকলে সেটা অপরাধ কিনা? অপরাধ না হলে সেগুলো কেন উদ্ধার তালিকায় দেখানো হয়- জানতে চাইলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন মিডিয়াকে জানান, ‘মদের খালি বোতল রাখা অবৈধ নয়। র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘মদের খালি বোতল মানে দুটো বিষয়। একটা হচ্ছে আপনি পানি খাওয়ার জন্য রেখেছেন। আরেকটা হচ্ছে মদ খেয়ে সেটা খালি করে রেখেছেন। ১৩০টি বোতলে তো আর আপনি পানি খাবেন না। এটা মদ খেয়েই রাখা সম্ভব। আর পরীমণির বাসায় ১৯ বোতল অরিজিনাল মদ ছিল। সেটার পাশাপাশি খালি থাকলে সেগুলোও নিয়ে আসতে হয়। মামলাটা হয়েছে কিন্তু মদ থাকা ১৯টি বোতলের জন্যই। খালি বোতলের জন্য মামলা হয়নি।’
একই বিষয়ে জানতে চাইলে সুপ্রিমকোর্টের আইনজীবী আমিনুল ইসলাম মিডিয়াকে বলেন, ‘মদের খালি বোতল রাখা অপরাধ হবে না। মূল কথা হচ্ছে, শুধু খালি বোতল উদ্ধারের কারণে কাউকে দোষী সাব্যস্তও করা যাবে না। মদ খেয়ে খালি করে রাখলেও সমস্যা নেই। উদ্ধারে দেখাতে হবে মদ আছে। মদের পাত্র নয়। মদের পাত্র কোনও অপরাধের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়নি। আইনে বলা হয়েছে মদ পেতে হবে। সেটা বোতলে হোক আর টিনের পাত্রে।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net