October 18, 2026, 9:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মা-বাবাকে কুপিয়ে মাদকাসক্ত ছেলের আত্মহত্যার চেষ্টা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গা জেলার পৌর শহর বেলগাছি এলাকায় মা-বাবাকে কুপিয় জখম করে নিজেই আত্মহত্যার চেষ্টা চালিয়েছে মাদকাসক্ত যুবক।
পুুলিশ জানিয়েছে মাদকাসক্ত ঐ যুবকের নাম সোহেল হোসেন (২২)। পুলিশ তাকে গ্রেফতার করেছে।
সোহেল আসাবুল ইসলাম ও শাবানা খাতুনের একমাত্র ছেলে, পেশায় একজন রাজমিস্ত্রি।
পুলিশ জানায় অল্প বয়স থেকেই মাদকাক্ত হয়ে পড়ে সোহেল। মাদকের অর্থের জন্য সোহেল মা-বাবাকে নিয়মিত অত্যাচার করত। তাকে নিয়ন্ত্রণে না আনতে পেরে দুই বছরে প্রায় তিনবার তাকে পুলিশের হাতে তুলে দেয়াও হয়। পাঠানো হয় বেসরকারী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে। কিন্তু ফল হয় না। সম্প্রতি তাকে রাজমিস্ত্রির কাজে লাগিয়ে দেয়া হয়। কিন্তু সেখান থেকে উর্পাজিত অর্থও সে মাদকের পেছনে ব্যয় করে উল্টো মা-বাবার কাছে প্রায় প্রতিদিনই অর্থ দাবি করতে থাকে।
বুধবার রাতে নেশা করে বাড়িতে ফিরে এসে সোহেল তার মায়ের কাছে ২০০ টাকা চান। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে বাগবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সোহেল হাঁসুয়া দিয়ে কুপিয়ে তার মা ও বাবাকে জখম করেন।
চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে সোহেল নিজের ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা-জানালা বন্ধ করে দিয়ে ঘরে থাকা জিনিসপত্রে আগুন জ্বালিয়ে নিজেকে পুড়িয়ে মারার চেষ্টা চালায়।
খবর পেয়ে টিমসহ ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর আলম।
পুলিশ ঘরের দরজা ভেঙে সোহেলকে উদ্ধার করে। তার দেহের বেশ কয়েত জায়গায় পুড়ে গেছে।
পিতা আসাবুল, মা শাবানা ও মাদকাসক্ত সোহেলকে চুয়াডাঙা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net