June 28, 2026, 2:56 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীশূন্য ৬২১ ভোকেশনাল প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের পথে কারিগরি বোর্ড কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে কবি শাহিদা পারভীন রেখার চার গ্রন্থের প্রকাশনা উৎসব মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১

ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার 

 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার কুমারখালীতে কলেজছাত্রীকে (১৯) ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে ছাত্রীর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার কুমারখালী থানায়  আসামির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে।

গ্রেপ্তারকৃত যুবক গাফফার হোসেন  (২০) শিলাইদহ ইউনিয়নের বেলগাছি গ্রামের মুসা মন্ডলের ছেলে। সে অনার্স প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, দুপুর ১২ টার দিকে  বাড়িতে কেউ না থাকা অবস্থায় ওই ছাত্রী ঘরের দরজা খোলা রেখে শুয়ে ছিলো। এসময় গাফফার তাদের বাড়িতে আসে এবং ছাত্রীকে একা পেয়ে তাকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। ছাত্রীটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে গাফফারকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ  এসে  দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ওই ছাত্রীর ভাই বাদী হয়ে গাফফারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার  বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে দিয়ে গাফফার নামের যুবককে থানায় আনা হয়। পরে ছাত্রীটির বড় ভাই  ধর্ষণচেষ্টার মামলা করেছেন।এবং আটককৃত যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net