October 17, 2026, 8:03 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

কুমারখালী মোবাইল মেকানিক হত্যার প্রধান আসামি গ্রেফতার 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে মোবাইল মেকানিক হত্যা মামলার প্রধান আসামি হামিদুলকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার সকালে র‍্যাব-১২ কুষ্টিয়ার একটি দল কুষ্টিয়া শহর থেকে তাকে আটক করে কুমারখালী থানায় সোপর্দ করেছেন।
আটক হামিদুল শেখ কয়া ইউনিয়নের কয়া গ্রামের মৃত লোকমান শেখের ছেলে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এর সত্যতা নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া -১২ এর একটি দল অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামি হামিদুল শেখকে গ্রেফতার করে কুমারখালী থানায় সোপর্দ করেছেন। এবং আটক আসামিকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গত ১০ জুলাই মোবাইল ফেরত দেয়াকে কেন্দ্র করে ভাই ও বোন মিলে বাড়িতে এসে বটি দিয়ে কুপিয়ে মোবাইল মেকানিক তৌকিরকে হত্যা করে। এই ঘটনায় তাতক্ষনিক বিল্লু ও তার বোন যুথিকে আটক করে পুলিশ। পরেরদিন নিহতের বাবা বাবলু মালিথা ৯ জনকে আসামী করে কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net