October 18, 2026, 9:46 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আন্তঃজেলা সোনা চোরাচালান চক্রের তিন সক্রিয় সদস্য আটক

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে আন্তঃজেলা সোনা চোরাচালান চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।  এসময় তাদের একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রায় আড়াই কেজি সোনার গহনা উদ্ধার করা হয়।  জব্দ করা হয় প্রাইভেটকারটি। 

আজ বুধবার বিকেল ৩টার দিকে আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল গেইট নামক স্থানে ওই অভিযান চালানো হয়।  

পুলিশ জানায়, ভারত সীমান্তবর্তী দর্শনা থেকে সোনার একটি চালান ঢাকার উদ্দ্যেশে রওনা হচ্ছে চোরাকারবারীরা এমন গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেয় পুলিশ।  দর্শনা থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১৭-৮৩৩২) থামতে বলা হয়।  প্রাইভেটকারটি না থেমে আলমডাঙ্গার দিকে যাওয়ার চেষ্টার করলে সেটিকে চ্যালেঞ্জ করা হয়।  পরে পুলিশের  একটি দল (ঢাকা মেট্রো- গ ১৭-৮৩৩২) প্রাইভেটকারের পিছু নেয়।  খবর দেয়া হয় আলমডাঙ্গা থানাকে।  আলমডাঙ্গা উপজেলার প্রবেশমুখে অবস্থান নেয় আলমডাঙ্গা থানা পুলিশ।  পরে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের বন্ডবিল গেইট নামক এলাকায় গাড়িটি আটক করা হয়।  গাড়ি তল্লাশি করে ড্রাইভারের সিটের পেছনে বাঁশপাতা রঙের মোটা কাগজ  ক্রসটেপ দিয়ে মোড়ানো ৬ টি বান্ডেল পাওয়া যায়।  প্রতিটি বান্ডেলের ভিতর হাতের স্বর্ণের বালা, নেকলেছ, আংটি, কানের দুল ইত্যাদি বিভিন্ন ধরণের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।  যার ওজন প্রায় আড়াই কেজি। 

পুলিশ আরও জানায়, সোনা চোরাচালানের সাথে জড়িত থাকার অপরাধে ওই গাড়ীর মালিক চুয়াডাঙ্গার দর্শনার শ্যামপুর গ্রামের নুর ইসলামের ছেলে মোহাম্মদ বাপ্পী (৩০), চুয়াডাঙ্গা পৌর এলাকার বনানী পাড়ার রিপন হোসেনের ছেলে সম্রাট হোসেন (২১) ও মাদারীপুর সদর উপজেলার জালালপুর গ্রামের বাবু হাওলাদারের ছেলে সুমন হাওলাদারকে (৩৫) আটক করা হয়। 

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক জানান, আটককৃতরা আন্তঃজেলা সোনা চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।  সোনার গহনাগুলো ভারতীয় সীমান্তবর্তী দর্শনা এলাকা থেকে বিনা শুল্কে অবৈধভবে আমদানি করে পাচার করছিল তারা। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ । 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net