March 24, 2026, 10:12 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

আলমসাধু ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধা নিহত। শিশুসহ আহত ৫ জন

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়  আলমসাধু ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মনোয়ারা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন এক শিশুসহ ৫ জন। 

আজ শনিবার দুপুর ২ টার দিকে উপজেলার নগর বোয়ালিয়া গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা খাতুন আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামের মৃত ইয়ামিনের স্ত্রী মনোয়ারা খাতুন। 

আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের জিনারুল ইসলামের মেয়ে মাহমুদা খাতুন (৬), একই উপজেলার ভাংবাড়িয়া গ্রামের ইসরাফ আলীর স্ত্রী রেহেনা খাতুন (৪৫), একই গ্রামের 

মৃত নূরাল হকের স্ত্রী রুলিয়া খাতুন (৬০), ভোগাইলবগাদি গ্রামের  আমিরুল ইসলামের স্ত্রী আফরোজা খাতুন (৫৫), ও বোয়ালিয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে ইজিবাইক চালক বিল্লাল হোসেন। 

স্থানীয়রা জানান, দুপুরে যাত্রী নিয়ে হাটবোয়ালিয়ায় যাচ্ছিলেন ইজিবাইক চালক বিল্লাল হোসেন। এসময় বিপরীত দিক আসা কলা বোঝাই একটি আলমসাধুর সাথে তার ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক শিশুসহ ইজিবাইকের ৬ যাত্রী আহত হন। 

তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে নিলে জরুরী বিভাগের চিকিৎসক মনোয়ারা খাতুনকে মৃত ঘোষনা করেন।

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মের  জরুরী বিভাগের চিকিৎসক ডা. আবু জাহিদ জানান, শরীর থেকে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে মারা গেছেন মনোয়ারা খাতুন। আহতদের মধ্যে রুলিয়ার অবস্থা আশঙ্কাজনক।  তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net