October 17, 2026, 1:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

বঙ্গবন্ধু ছাত্র পরিষদ নেতা মিন্টুকে উপুর্যপরী কুপিয়ে জখমঃ পঙ্গুতে রেফার্ড

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গা শহরের ইসলামপাড়ায় জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মিন্টুকে (৩৫) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

বুধবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়াস্থ অস্থায়ী বিট পুলিশের অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত সিরাজুল ইসলাম মিন্টু পৌর এলাকার ইসলামপাড়ার শেরেগুল ইসলামের ছেলে ও ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয় দায়িত্ব পালন করছেন।  খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে চুয়াডাঙ্গা ছাগল উন্নয়ন খামারের অদূরে সাইকেল হাটকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে তাদের মধ্যে বাদানুবাদ চলছিলো। সেই ঘটনাকে কেন্দ্র করে রাতে সিরাজুল ইসলাম মিন্টুর উপর হামলার ঘটনা ঘটে।

তবে আহত সিরাজুল ইসলাম মিন্টুর ছোট ভাই রাজু আহমেদ বলেন, বেশ কয়েকদিন আগে ইসলামপাড়ার কয়েকজন নামধারী যুবলীগের কর্মীরা অস্ত্রসহ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোষ্ট করে। এতে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নজরে আসলে তাদেরকে আটক করে। এই তথ্যটি আমি দিয়েছি ভেবে তারা আমার উপর হামলা না করে আমার ভাইয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিক জানান, মিন্টুর উপর পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে নগ্ন হামলা চালানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান জানান, সিরাজুল ইসলাম মিন্টুর শরীরে বিভিন্ন স্থানে কোপের জখম রয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অসংখ্য সেলাই দেয়া হয়েছে।  প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, শহরের দুটি বিবাদমান গ্রুপের পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।  আমাদের কাছে জড়িতদের নাম এসেছে। অভিযুক্তদের আটক করতে মাঠে কাজ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net