October 14, 2026, 12:04 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

শিক্ষার্থীদের শতভাগ টিকা নিশ্চিত হলে খুলবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

শিক্ষার্থীদের শতভাগ টিকা নিশ্চিত হলে আগামী ২৭ সেপ্টেম্বরের পর খুলে দেওয়া হবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে ইউজিসি, বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে এসব নির্দেশনা দেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সালাম।

তিনি বলেন, একাডেমিক কাউন্সিলের সভা করে বিশ্ববিদ্যালয় খোলার ব্যবস্থা গ্রহণ করা হবে। যাদের এনআইডি নেই তাদের জন্যও বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে ইউজিসি। এছাড়া সুরক্ষায় নিবন্ধনের পর মেসেজ না পেলে টিকা কার্ড নিয়ে গেলেই টিকা পাবে শিক্ষার্থীরা।

উপাচার্য আরও বলেন, যেসব শিক্ষার্থী এখনো এক ডোজ টিকা গ্রহণ করেনি, তারা ২৭ সেপ্টেম্বরের মধ্যে এনআইডি দিয়ে সুরক্ষা অ্যাপে আবেদন করবে। যাদের এনআইডি কার্ড নেই তারা জন্মনিবন্ধন নম্বর দিয়ে ইউজিসির তৈরি বিশেষ অ্যাপে শিক্ষার্থীরা নিবন্ধন করবে।

এরপর শিক্ষার্থীরা সুরক্ষা অ্যাপে নিবন্ধর করতে পারবে। আগামী ২ দিনের মধ্যে ইউজিসি অ্যাপ তৈরি করবে। নিবন্ধনের পর মেসেজ না আসলেও সংশ্লিষ্ট টিকা কেন্দ্রে কার্ড নিয়ে গেলে টিকা গ্রহণ করতে পারবে শিক্ষার্থীরা বলে জানান তিনি।

জানা যায়, আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীরা এক ডোজ হলেও শতভাগ টিকা গ্রহণ করলে সিন্ডিকেট বা একাডেমিক কাউন্সিলের সভা করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। এরপরেও টিকা নিতে জটিলতার সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net