October 18, 2026, 11:27 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রক্তমাখা জামা পরেই থানায় হাজির স্বামী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

চুয়াডাঙ্গায় পরকীয়ায় আসক্ত স্ত্রীকে ছুরিকাঘাত করে রক্তমাখা জামা পরে নিজেই থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী জসিম উদ্দিন।সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফেরিঘাট রোডে এ ঘটনা ঘটে। অভিযুক্তের স্ত্রীকে গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।জসিম উদ্দিন বলেন, আমার স্ত্রী দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা বড় বাজারের ব্যবসায়ী মালেকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। বারবার চেষ্টা করেও তাকে ফেরাতে পারিনি। আজ সকালে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সে আমার পেটে ছুরি ঢোকানোর চেষ্টা করে। ওই সময় আমিও তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করি।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাজিদ হাসান জানান, স্বামীর ছুরিকাঘাতে আহত ওই গৃহবধূর ডান হাতে ১৫টি সেলাই দেওয়া হয়েছে।চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান, জসিম উদ্দিন রক্তমাখা জামা পরেই থানায় আত্মসমর্পণ করেছেন। তিনিও স্ত্রীর ছুরিকাঘাতে আহত। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net