September 30, 2026, 12:53 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় যুবকের ৩০ বছরের কারাদণ্ড রূপপুরের ইউরেনিয়াম, পাকিস্তানের আকাশসীমা: কেবল একটি ফ্লাইটের গল্প? মেহেরপুরে এক বছরে ৪১৩, কুষ্টিয়ায় দুই মাসে ৫৪ অ্যানথ্রাক্স রোগী, রংপুরে সংক্রমণ ঠেকাতে সতর্কতা পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরের জ্বালানি চালান স্থগিত কুষ্টিয়ার ১৬ জন/সুপারিশের পরও নিয়োগ বাতিল, ভেরিফিকেশন ঘিরে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন জটিলতা কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ চুয়াডাঙ্গা/ লাইসেন্স নেই বিক্রয় করছিলেন সার, ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল

ট্রাকের ধাক্কায় অটোরিকশা খাদে, স্বামী-স্ত্রীসহ নিহত ৪

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশা খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক রাকিব শেখকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পূর্ব জিলেরডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। আটক রাকিব দিঘলিয়া উপজেলার মহসীন শেখের ছেলে।

নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিচালক ডুমুরিয়ার শরাফপুরের জাকারিয়া সরদারের ছেলে ইলিয়াস সরদার, রুদাঘরা গ্রামের মহিউদ্দিনের মেয়ে রেশমা খাতুন, শরাফপুরের বাবু ও তার স্ত্রী শিউলী।

ডুমুরিয়া থানার ওসি ওবায়দুর রহমান জানান, বালুভর্তি ট্রাক ও অটোরিকশা খুলনার দিকে যাচ্ছিল। ওভারটেক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি খাদে পড়ে যায়। একপর্যায়ে নিয়ন্ত্রণ ট্রাকটিও পড়ে যায় খাদে। সঙ্গে সঙ্গে রেশমা নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। অটোরিকশার ওপর বালুভর্তি ট্রাকটি পড়ায় পানির নিচে দেবে যায়। এতে অটোরিকশা থেকে কেউ বের হতে পারেননি।

পরে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে পানির ভেতর থেকে আরো তিনজনের লাশ উদ্ধার করেন বলে জানান ওসি।

এদিকে, দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক প্রায় চার ঘণ্টা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এতে রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিকেল ৫টার দিকে উদ্ধারকাজ শেষ হলে চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net