May 1, 2026, 2:19 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি মহান মে দিবস/ দ্রব্যমূল্য, অন্যায্য মজুরি ও অনিরাপদ শ্রমের কঠিন বাস্তবতায় বাংলাদেশের শ্রমজীবীরা একটি বিশ্লেষণ/গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ কৃষকের ন্যায্য অধিকার ফেরাতে/রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বিরোধী অভিযান ‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ

চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আনিকা খাতুন (৭ মাস) নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন তার মা। আজ রোববার বিকেল ৩ টার দিকে আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের সড়কে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আনিকা খাতুন আলমডাঙ্গা উপজেলার তিয়রবিলা গ্রামের কৃষক আবুল কাশেমের মেয়ে। তার মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতের মা আদুরি খাতুন জানান, আমার এক ছেলে ও এক মেয়ে। তারমধ্যে আনিকা ছিল ছোট। হঠাৎ আমার মেয়ের ঠান্ডা জ্বর হওয়ায় তাকে সদর হাসপাতালের চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসা নিয়ে বিকেলে আলমসাধুযোগে বাড়ি ফিরছিলাম। এসময় হাকিমপুর গ্রামে পৌঁছালে হঠাৎ আলমসাধু থেকে আমি ও আমার মেয়ে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় আমাদের সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমার মেয়েকে মৃত ঘোষনা করেন। সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা গেছে শিশুটি। আহত মা আদুরি খাতুনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, আপাতত শিশুটির মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net