October 17, 2026, 8:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

৩ দফা দাবিতে রাবি উপাচার্য বরাবর শিক্ষার্থীদের স্মারকলিপি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনসহ ৩ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট রাইটস এসোসিয়েশন ।
বুধবার দুপুরে (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর দেয়া স্মারকলিপিতে ৩টি দাবি জানানো হয়। এ সময় স্মারকলিপির একটি অনুলিপি প্রক্টর দপ্তরে জমা দেয়া হয়।
দাবিগুলো হলো- ১. ভর্তি”ছু শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস অভ্যন্তরে আবাসন ব্যবস্থা করতে হবে। ২. ভর্তি”ছু শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। ৩. মেস গুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের বিনা ভাড়ায় থাকার ব্যবস্থা করতে হবে।
এতে আরো বলা হয়, পরীক্ষায় অংশ নিতে আসা বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আবাসনের জন্য কোন সুসমন্বিত ব্যবস্থা নেয়া হয়নি। শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের সাথে রাজশাহীর মেস মালিকদের খারাপ আচরণ সর্বজনবিদিত। তাছাড়া প্রতিরাত থাকার জন্য শিক্ষার্থীদের গুনতে হয় ২০০ টাকা যা অযৌক্তিক।
এর আগে গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভর্তি”ছু শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে ক্যাম্পাসের অভ্যন্তরে সুষ্ঠু ও নিরাপদ আবাসনের দাবিতে ‘স্টুডেন্ট রাইটস এসোসিয়েশন ‘ এর ব্যানারে মানববন্ধন করেন তারা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন- স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের সভাপতি কে এম সাকিব, সাংগঠনিক সম্পাদক রিপন মাহমুদ, সদস্য মেহেদী সজীব, আসাদুল্লাহ গালিব।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net