February 15, 2026, 8:23 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের অনুপস্থিতি/স্বাধীনতার পর প্রথম কুষ্টিয়ায় জামায়াতের জয়: ক্ষমতা কাঠামোর নতুন বাস্তবতা ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান, বিএনপি প্রার্থীর সঙ্গে আমির হামজার সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া-৩ আসনে পরাজয়ের পর উত্তেজনা, বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগ দ্বিগুণ ভাড়াতেও নেই গাড়ি—পাটুরিয়া ঘাটে সহস্র যাত্রীর রাতভর অবরুদ্ধ অপেক্ষা পরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপির জয়যাত্রা: রাজনীতির দীর্ঘ পথরেখায় জামায়াত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলের সারসংক্ষেপ মেহেরপুরের দুই আসনেই দাঁড়িপাল্লার প্রার্থীর জয় নিরঙ্কুশ বিজয়ে দেশবাসীকে বিএনপির শুভেচ্ছা, উদযাপনে সংযমের নির্দেশ কুষ্টিয়ার চার আসনের তিনটিতে জামায়াত, একটিতে বিএনপির জয় ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী আসাদুজ্জামানের জয়

সরকারী নিবন্ধন অনুমোদন পেল কুষ্টিয়ার শীর্ষ বাংলা দৈনিক পত্রিকা ‘দৈনিক কুষ্টিয়া’ র অনলাইন পোর্টাল

দৈনিক কুষ্টিয়া অনলইন/
প্রিন্ট এডিশনে প্রকাশিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে সরকারী নিবন্ধনের অনুমোদন পেল কুষ্টিয়ার পাঠক প্রিয় শীর্ষ দৈনিক পত্রিকা দৈনিক কুষ্টিয়া’ র অনলাইন পোর্টাল। দৈনিক কুষ্টিয়া’ (www.dainikkushtia.net)
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা পৃথক দুই আদেশে এসব পোর্টালকে নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়। সেখানে ৮৫টি নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য অনুমোদন দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নিবন্ধিত সবগুলো নিউজ পোর্টালের মধ্যে ৬২টি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সন এবং ২৩টি অনলাইন নিউজ পোর্টাল।
দীর্ঘ ২৯ বছর ধরে কুষ্টিয়া থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত দৈনিক কুষ্টিয়া ২০২০ সালের মার্চ থেকে অনলাইন ভার্সন প্রকাশনে যায়। ইতোমধ্যে অনলাইন পোর্টালে প্রচুর পাঠক হিট করেছেন। ১ অক্টোবর-২০২১ পর্যন্ত প্রতিদিন সর্বমোট গড় পাঠক ভিজিটের সংখ্যা সাত হাজারেরও বেশী ছিল। ইতোমধ্যে দৈনিক কুষ্টিয়ার সহযোগী ইংরেজী সাপ্তাহিক দ্য কুষ্টিয়া টাইমসও ( (www.thekushtiatimes.net/com) অনলাইনে প্রকাশিত হচ্ছে। দ্য কুষ্টিয়া টাইমসের অনলাইনে দৈনিক কুষ্টিয়ার সংবাদের ইংরেজী ভার্সান ছাড়াও  নিজস্ব ধারায় ২৪ ঘন্টা ইংরেজী সংবাদ প্রকাশিত হয়ে থাকে।
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের নিবন্ধন নিয়ে দৈনিক কুষ্টিয়া প্রকাশে পা রাখে ১৯৯২ সালে। পত্রিকাটির প্রথম সাম্পাদক ছিলেন কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক মরহুম কে এম এন মোতালেব। মালিকানায় ছিলেন মরহুম সাইফুল্লাহ খালেদ। ২০১০ সালে পত্রিকাটির মালিকানা ক্রয় করেন বিশিষ্ট লেখক, গবেষক ও ইংরেজী সাপ্তাহিক দ্য কুষ্টিয়া টাইমস’র সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান। তিনিই এখন পত্রিকাটির সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর।
আগামী ২০ কর্মদিবসের মধ্যে সরকার নির্ধারিত ফি জমা দিয়ে এসব পোর্টালকে নিবন্ধন সম্পন্ন করার জন্য বলা হয়েছে। নতুন নিবন্ধন পাওয়া অনলাইন পোর্টালের মধ্যে রয়েছে- ইএন.প্রথম আলো, ইপেপার.প্রথম আলো, নিউজ টুডে.কম.বিডি, ইপেপার.ডেইলি স্টার, সংবাদ.কম.বিডি, ইন্ডিপেন্ডেন্ট২৪ প্রভৃতি।
গত বছরের ২৯ নভেম্বর পর্যন্ত সরকার দেশের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন, ৮৫টি অনলাইন পত্রিকার নিবন্ধন দিয়েছে।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিকেলে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের বিষয়ে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন কার্যক্রম শুরু করে বিটিআরসি। এ সময় দেশের বেশ কয়েকটি নিউজ পোর্টাল বন্ধ দেখায়। ওই সময় বেশ কয়েকটি নিবন্ধিত পোর্টালেও দেশের বিভিন্ন এলাকা থেকে পাঠকরা ঢুকতে পারেননি। এই অবস্থা চলে প্রায় দেড় ঘণ্টা। পরে নিউজপোর্টাল বন্ধের কার্যক্রম স্থগিত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net