April 24, 2026, 3:41 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ

কুষ্টিয়ার প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার -১

 দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া পৌরসভার ২০ নং ওয়ার্ডের জগতি কৃষক পাড়ার ৫০ ঊর্ধ্ব এক বাকপ্রতিবন্ধী নারী কে ধর্ষণের অভিযোগে এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত বাপ্পি (২৭) একই এলাকার মণ্ডলপাড়া গুচ্ছ গ্রামের ফরিদ আলী মন্ডল এর ছেলে ।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ৩রা অক্টোবর দুপুর ৩ টার দিকে লম্পট বাপ্পি পঞ্চাশোর্ধ বাক প্রতিবন্ধী নারীর বাসায় গিয়ে ধর্ষণ করে । এলাকাবাসী আরো জানান, বাপ্পি এর আগেও এলাকার এমন আরো দুইটি ঘটনা ঘটিয়েছে । এদিকে বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এই বিষয়ে কুষ্টিয়া পৌরসভার ৭ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পারভীন হাসান বলেন, বাপ্পি এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে এর আগেও এলাকার মেয়েদের উত্যক্ত করার অভিযোগ আছে ।আমি তার বিচার প্রত্যাশা করছি ।
এই বিষয়ে ওই মহিলার ভাই বাদী হয়ে বুধবার ৬ অক্টোবর কুষ্টিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) ধারায় মামলা করেছেন । মামলা নং ৪ ।
ঘটনার সত্যতা স্বীকার করে, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বিরুল আলম জানান, এই বিষয়ে মডেল থানায় একটি মামলা হয়েছে এবং আমরা আসামিকে গ্রেফতার করেছি ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net