October 17, 2026, 2:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

এডভোকেট দেওয়ান মিঠুর আয়োজনে নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠিত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির (২০২১-২২) নির্বাচিত সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা কুষ্টিয়ার আইনজীবী পরিবারের অভিভাবক এডভোকেট দেওয়ান মাসুদ করিম মিঠুর আমন্ত্রণে তার চেম্বারে নবীন আইনজীবীদের সংবর্ধনার আয়োজনে সকলের উদ্দেশ্যে আইনঅঙ্গনে পেশগত চ্যালেঞ্জ মোকাবেলার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় তিনি তার আইন পেশার প্রারম্ভিক জীবনের অভিজ্ঞতা বর্ণনা করে। ধৈর্য্য, মেধা ও সততার সাথে সমাজের এই নোবেল প্রফেশনে নিজেদের প্রতিভা ফুটিয়ে তোলার অনুপ্রেরণামুলক উৎসাহ প্রদান করেন। নবীন আইনজীবীদের যেকোনো সমস্যায় তিনি সহযোগিতা ও পরামর্শ প্রদানের আকাঙ্ক্ষা প্রকাশ করেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে এডভোকেট দেওয়ান মাসুদ করিম মিঠুর পক্ষ থেকে কোর্ট ড্রেস সেট উপহার দেওয়া হয় প্রায় ত্রিশ জন নতুন আইনজীবীকে এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় সকলের উদ্দেশ্যে। এসময় নবীন আইনজীবীদের পক্ষ থেকে আইনজীবী সমিতির কাছে নবীনদের প্রত্যাশা ও সহযোগিতা ব্যক্ত করত ২০২১ আইনজীবী ব্যাচের ঐক্য সমুন্নত রেখে এগিয়ে যাওয়ার আহব্বান করেন এডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল। এসময় এডভোকেট মাহমুদ হোসেন, এডভোকেট কামরুল ইসলাম তুহিন ও এডভোকেট নবীন তাদের বক্তব্যে নবীন আইনজীবীদের সংবর্ধনা জন্য কুষ্টিয়া আইনজীবী পরিবারের অভিভাবক এডভোকেট দেওয়ান মাসুদ করিম মিঠুকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net