May 1, 2026, 3:21 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি মহান মে দিবস/ দ্রব্যমূল্য, অন্যায্য মজুরি ও অনিরাপদ শ্রমের কঠিন বাস্তবতায় বাংলাদেশের শ্রমজীবীরা একটি বিশ্লেষণ/গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ কৃষকের ন্যায্য অধিকার ফেরাতে/রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বিরোধী অভিযান ‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় নির্মানাধীন ঘর দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল হক (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সদর উপজেলার তিতুদহ গ্রামে সোমবার রাত ১১ দিকে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল হক একই গ্রামের ইউসুফ ফকিরের ছেলে।
নিহত আশরফুলের বাবা ইউসুফ ফকির জানান, রাতে খাবার খেয়ে তাদের নির্মানাধীন নতুন ঘর দেখতে যায় আশরাফুল। এসময় ঘরের মধ্যে থাকা ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে হাত পড়লে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গ্রাম্য এক চিকিৎসকের কাছে নেয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে আশরাফুলকে দ্রুত সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, হাসপাতালে নেয়ার পূর্বেই ওই কিশোরের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net