July 14, 2026, 11:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধংস করেছে বিএনপি-জামায়াত /কুষ্টিয়াতে হানিফ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, কুমিল্লায় যে ঘটনা ঘটেছে তা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, সুপরিকল্পিতভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করতে ঘটানো হয়েছে। হিন্দু ধর্মের কোনো লোক মন্দিরে কোরআন রাখবে এটা পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না। এটা রাখাই হয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য। আর এর পেছনে রয়েছে বিএনপি-জামাতের এজেন্টরা। কারন তারা অতীতে এসব করেছে। তারাই এ দেশ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নির্বাসনে পাঠিয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) কুষ্টিয়া আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি-জামায়াত জোটের ইন্ধনেই কুমিল্লায় এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। বাংলাদেশ সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব এজেন্সি মাঠে আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টাকারীদের কঠোরভাবে দমন করা হবে।
হানিফ বলেন যারা এ কাজ করেছে তাদেরকে কঠোর শাস্তি দেয়া হবে। কেউ রেহাই পাবে না।
সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ স ম আখতারুজ্জামান মাসুমের সভাপতিত্বে পরিচিতি সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগের নেতারা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net